Dhaka 6:57 am, Monday, 12 October 2026
[gtranslate]
Title :
fa fa-square সিরাজদিখানে মাদকবিরোধী অভিযানে ২৫০ গ্রাম গাঁজা সহ দু’জন গ্রেফতার fa fa-square সিরাজদিখানে ইছাপুরা ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত fa fa-square মানবকণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী জমকালো আয়োজনে মুন্সিগঞ্জে উদযাপন fa fa-square ঝিকুট ফাউন্ডেশন এসএসসি জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধনা সম্পন্ন fa fa-square মির্জা ফখরুল ও রিজভীর জন্য শ্রীনগরে মিলাদ ও দোয়া fa fa-square সিরাজদিখানে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী, র‍্যালি-আলোচনায় ঐক্যের আহ্বান fa fa-square সিরাজদিখানে পুকুরে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু fa fa-square সিরাজদিখানে মামলা তুলে নিতে হুমকি, বাড়িঘর ভাঙচুর: আতঙ্কে পরিবার fa fa-square সিরাজদিখানে বিদ্যালয়ের পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার fa fa-square সিরাজদিখানে ভিমরুলের কামড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

মুন্সীগঞ্জে স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুন্সীগঞ্জে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করেছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সংগঠনটির উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।

শুক্রবার ১৩/০৩/২০২৬ মুন্সীগঞ্জের বিভিন্ন এলাকার প্রায় ৬০–৭০ জন দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুর মাঝে নতুন ঈদের পোশাক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সংগঠনের স্বেচ্ছাসেবীরা উপস্থিত থেকে শিশুদের হাতে ঈদের পোশাক তুলে দেন। এ সময় শিশুদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।

সংগঠনের প্রতিষ্ঠাতা ইয়াকুব খান বলেন, “সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মুখে ঈদের হাসি ফুটিয়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। তাদের আনন্দের অংশীদার হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। ভবিষ্যতেও আমরা এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখব।”

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন। তারা সংগঠনটির এমন মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং সমাজের বিত্তবানদের এ ধরনের উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান।

উল্লেখ্য, প্রতি বছর ঈদকে সামনে রেখে সংগঠনটি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিভিন্ন ধরনের সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সিরাজদিখানে মাদকবিরোধী অভিযানে ২৫০ গ্রাম গাঁজা সহ দু’জন গ্রেফতার

মুন্সীগঞ্জে স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ

Update Time : 11:58:12 am, Friday, 13 March 2026