সিরাজদিখানে মাদকবিরোধী অভিযানে ২৫০ গ্রাম গাঁজা সহ দু’জন গ্রেফতার
স্টাফ রিপোর্টার
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের চান্দেরচর গ্রামে ২৫০ গ্রাম গাঁজা সহ ১। লেহাজ উদ্দিনের ছেলে দেলোয়ার দেওয়ান (৫৫) ও ২। মৃত নুর মোহাম্মদের ছেলে মোঃ ওমর আলী (৬২), উভয় সাং-চান্দেরচর, উভয় থানা-সিরাজদিখান, জেলা-মুন্সীগঞ্জদ্বয়কে ২৫০ (দুইশত পঞ্চাশ) গ্রাম গাঁজা সহ উভয়কেই চান্দেরচর কাঁচা রাস্তা হতে গ্রেফতার করা হয়।
এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে সিরাজদিখান থানা পুলিশ ২৬/০৯/২০২৬ তারিখ সময় রাত ২১.৩০ ঘটিকায় অত্র থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।
বিধি মোতাবেক আসামীদ্বয়ের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
স্টাফ রিপোর্টার 








