Dhaka 2:49 am, Tuesday, 4 August 2026
[gtranslate]
Title :
fa fa-square সিরাজদিখানে মামলা তুলে নিতে হুমকি, বাড়িঘর ভাঙচুর: আতঙ্কে পরিবার fa fa-square সিরাজদিখানে বিদ্যালয়ের পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার fa fa-square সিরাজদিখানে ভিমরুলের কামড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু fa fa-square মুক্তিযুদ্ধের সম্মুখ সমরের স্থান সংরক্ষণে উদ্যোগের ঘোষণা: মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন fa fa-square সিরাজদিখানে ৫টি গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী আটক fa fa-square সিরাজদিখানে পৃথক স্থান থেকে দুই মরদেহ উদ্ধার fa fa-square বিক্রমপুর আদর্শ কলেজে ডিগ্রি ৩য় বর্ষের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত fa fa-square সিরাজদিখান জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন fa fa-square বিক্রমপুর আদর্শ কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত fa fa-square সিরাজদিখানে  নিখোঁজের ৪দিন পর নদীতে ভেসে উঠল বৃদ্ধের লাশ

সিরাজদিখানে মামলা তুলে নিতে হুমকি, বাড়িঘর ভাঙচুর: আতঙ্কে পরিবার

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মামলা তুলে নিতে হুমকি, বাড়িঘর ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এতে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটছে ভুক্তভোগী একটি পরিবার। এ বিষয়ে ভুক্তভোগী শনিবার সিরাজদিখান থানায় লিখত অভিযোগ করে।
ভুক্তভোগী জরিনা বেগম (৩৯) সিরাজদিখান থানায় লিখিত অভিযোগে জানান, উপজেলার বালুরচর ইউনিয়নের পশ্চিম কয়রাখোলা এলাকায় দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে প্রতিবেশীদের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এর জেরে গত ৩১ মে সকালে প্রতিপক্ষের লোকজন লাঠি ও লোহার রড নিয়ে তাদের বসতবাড়িতে হামলা চালায়। এ সময় তাকে ও তার মেয়ে ইমা মনিকে এলোপাতাড়ি মারধর করা হয়। অভিযোগ রয়েছে, হামলাকারীরা ইমার গলায় থাকা প্রায় দেড় লাখ টাকা মূল্যের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।
ঘটনার পর ভুক্তভোগীরা চিকিৎসা গ্রহণ করে আদালতে সি.আর মামলা (নং-৩২২/২০২৬) দায়ের করেন। এরপর থেকেই আসামিপক্ষ মামলা তুলে নিতে বিভিন্নভাবে চাপ প্রয়োগ ও হুমকি দিয়ে আসছে বলে অভিযোগ করেন জরিনা বেগম।
সর্বশেষ গত ৩০ জুলাই সন্ধ্যায় অভিযুক্তরা জরিনার বাড়ির সামনে এসে গালাগাল করে এবং ইট নিক্ষেপ করে চারটি জানালার কাচ ভেঙে ফেলে, যার ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৮০ হাজার টাকা বলে দাবি করা হয়েছে। এ সময় তার মেয়ে ইমাকে চড়-থাপ্পড়ও মারা হয় বলে অভিযোগ রয়েছে।
ভুক্তভোগী আরও জানান, মামলা তুলে না নিলে তাকে ও তার পরিবারকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এমনকি ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ারও ভয় দেখানো হয়েছে। এতে পরিবারটি চরম আতঙ্কে দিন কাটাচ্ছে।
এ ঘটনায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় ভুক্তভোগী পক্ষ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ১০৭ ধারায় একটি পিটিশন মামলাও দায়ের করেছেন।
তবে এ বিষয়ে অভিযুক্তদের বাড়িতে গিয়ে তাদের পাওয়া যায়নি।
সিরাজদিখান থানার অভিযোগ তদন্তকারী কর্মকর্তা পুলিশ উপ পরিদর্শক রুবেল জানান, অভিযোগ পেয়েছি তদন্ত চলছে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সিরাজদিখানে মামলা তুলে নিতে হুমকি, বাড়িঘর ভাঙচুর: আতঙ্কে পরিবার

সিরাজদিখানে মামলা তুলে নিতে হুমকি, বাড়িঘর ভাঙচুর: আতঙ্কে পরিবার

Update Time : 06:14:41 am, Monday, 3 August 2026