Dhaka 4:02 am, Thursday, 24 September 2026
[gtranslate]
Title :
fa fa-square সিরাজদিখানে ইছাপুরা ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত fa fa-square মানবকণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী জমকালো আয়োজনে মুন্সিগঞ্জে উদযাপন fa fa-square ঝিকুট ফাউন্ডেশন এসএসসি জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধনা সম্পন্ন fa fa-square মির্জা ফখরুল ও রিজভীর জন্য শ্রীনগরে মিলাদ ও দোয়া fa fa-square সিরাজদিখানে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী, র‍্যালি-আলোচনায় ঐক্যের আহ্বান fa fa-square সিরাজদিখানে পুকুরে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু fa fa-square সিরাজদিখানে মামলা তুলে নিতে হুমকি, বাড়িঘর ভাঙচুর: আতঙ্কে পরিবার fa fa-square সিরাজদিখানে বিদ্যালয়ের পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার fa fa-square সিরাজদিখানে ভিমরুলের কামড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু fa fa-square মুক্তিযুদ্ধের সম্মুখ সমরের স্থান সংরক্ষণে উদ্যোগের ঘোষণা: মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

সিরাজদিখানে ইছাপুরা ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ইছাপুরা ইউনিয়ন শাখা ও অঙ্গসংগঠনের উদ্যোগে কর্মী সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) উপজেলার ইছাপুরা ইউনিয়ন পরিষদ মাঠে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও অসুস্থতার কারণে উপস্থিত হতে পারেননি সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরণ।

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সহসভাপতি মো. ওয়াহিদুজ্জান মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুস সাত্তার হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান হাজী মো. নূর হোসেন, সাংগঠনিক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আমিন উদ্দিন চৌধুরী, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা, সিরাজদিখান উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাসুম অর রশিদ, ইছাপুরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম নাফিস ও কাজী কামরুজ্জামান লিপু।

ইছাপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি মুহাম্মদ নাজমুল হোসেনের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম।

সভায় ইউনিয়ন পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার বিষয়ে নেতাকর্মীরা খোলামেলা আলোচনা করেন। এ সময় ইছাপুরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

সভায় এম হায়দার আলী বলেন, দেশে ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। অতীতেও বাংলাদেশ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নিয়ে ষড়যন্ত্র হয়েছে। তিনি দাবি করেন, একাত্তরের পরাজিত শক্তি ও ফ্যাসিবাদের পলায়নকারী নেতৃবৃন্দ দেশের বাইরে থেকে ষড়যন্ত্র করছে। এসব ষড়যন্ত্র মোকাবিলায় নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

এ সময় তিনি মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহর নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

সভায় উপস্থিত নেতাকর্মীরা সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ থেকে দলীয় কার্যক্রম পরিচালনার বিষয়ে একমত পোষণ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সিরাজদিখানে ইছাপুরা ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

সিরাজদিখানে ইছাপুরা ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

Update Time : 01:08:43 pm, Wednesday, 23 September 2026