Dhaka 7:33 pm, Sunday, 20 September 2026
[gtranslate]
Title :
fa fa-square মানবকণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী জমকালো আয়োজনে মুন্সিগঞ্জে উদযাপন fa fa-square ঝিকুট ফাউন্ডেশন এসএসসি জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধনা সম্পন্ন fa fa-square মির্জা ফখরুল ও রিজভীর জন্য শ্রীনগরে মিলাদ ও দোয়া fa fa-square সিরাজদিখানে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী, র‍্যালি-আলোচনায় ঐক্যের আহ্বান fa fa-square সিরাজদিখানে পুকুরে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু fa fa-square সিরাজদিখানে মামলা তুলে নিতে হুমকি, বাড়িঘর ভাঙচুর: আতঙ্কে পরিবার fa fa-square সিরাজদিখানে বিদ্যালয়ের পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার fa fa-square সিরাজদিখানে ভিমরুলের কামড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু fa fa-square মুক্তিযুদ্ধের সম্মুখ সমরের স্থান সংরক্ষণে উদ্যোগের ঘোষণা: মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন fa fa-square সিরাজদিখানে ৫টি গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী আটক

মুন্সিগঞ্জ লঞ্চঘাটে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পিং করে মুন্সীগঞ্জ স্বেচ্ছাসেবী সংস্থা

  • মুন্সিগঞ্জ লঞ্চঘাটে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পিং করে মুন্সীগঞ্জ স্বেচ্ছাসেবী সংস্থা

মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সিগঞ্জ লঞ্চঘাট এলাকায় বিভিন্ন স্থান থেকে আগত মানুষের ভিড়ে আজ শুক্রবার (২১ নভেম্বর ২০২৫) এক ব্যতিক্রমী মানবিক উদ্যোগ গ্রহণ করে মুন্সিগঞ্জ স্বেচ্ছাসেবী সংস্থা। জনসাধারণের স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে দুপুর ২টা থেকে সন্ধা পর্যন্ত সংস্থাটি আয়োজন করে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প, যেখানে প্রায় ৩০০ মানুষের রক্তের গ্রুপ পরীক্ষার ব্যবস্থা করা হয়।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে লঞ্চঘাটে প্রতিদিন হাজারো মানুষের আনাগোনা থাকে, যার মধ্যে শ্রমজীবী, যাত্রী, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ রয়েছেন। তাদের অনেকেই নিজেদের রক্তের গ্রুপ সম্পর্কে অবগত নন। এই বিষয়টি মাথায় রেখে সংস্থাটি লঞ্চঘাট এলাকাকে ক্যাম্পিংয়ের জন্য বেছে নেয়।

ক্যাম্পে সংস্থার প্রতিষ্ঠাতা, সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রায় ২০ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেন। তারা এসে সারিবদ্ধভাবে মানুষের রক্তের নমুনা সংগ্রহ করেন এবং তাৎক্ষণিকভাবে ফলাফল জানিয়ে দেন। পাশাপাশি প্রয়োজন হলে রক্তদাতা সংগ্রহের উপায়, রক্তের গুরুত্ব ও জরুরি মুহূর্তে রক্তের গ্রুপ জানা কেন প্রয়োজন— সে বিষয়ে দিকনির্দেশনাও প্রদান করেন।

সংগঠনের প্রতিষ্ঠাতা ইয়াকুব খান বলেন,
“লঞ্চঘাটে প্রতিদিন জেলার বিভিন্ন মানুষ আসে। তাই এখানকার মানুষের কাছে আমাদের সেবা পৌঁছে দেওয়া গুরুত্বপূর্ণ ছিল। অধিকাংশ মানুষ তাদের রক্তের গ্রুপ জানতো না— আমরা আজ সেই শূন্যস্থান কিছুটা হলেও পূরণ করতে পেরেছি।”

ব্লাড বিষয়ক সম্পাদক রাকিবুল হাসান বলেন,
“এই ক্যাম্প শুধু রক্তের গ্রুপ জানানোই নয়, বরং ভবিষ্যতে জরুরি প্রয়োজনে রক্তদাতা খুঁজে পেতে সহজতর ব্যবস্থা তৈরিরও অংশ। আগামীতেও আমরা আরও বৃহৎ পরিসরে এ ধরনের কার্যক্রম চালিয়ে যাব।”

ক্যাম্পে অংশ নেওয়া অনেক যাত্রী ও শ্রমজীবী মানুষ এই উদ্যোগকে সাধুবাদ জানান। তাদের কেউ কেউ বলেন,
“আমরা সবসময় লঞ্চঘাটে ব্যস্ত থাকি। নিজের রক্তের গ্রুপ জানার সুযোগ কখনো পাওয়া যায়নি। আজ তা জানতে পেরে ভালো লাগছে।”

স্বেচ্ছাসেবী সংস্থার এই মানবিক উদ্যোগে এলাকায় ইতিবাচক সাড়া তৈরি হয়েছে এবং আগামী দিনগুলোতে আরও স্বাস্থ্যসেবা কার্যক্রমের প্রত্যাশা করছে সাধারণ জনগণ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মানবকণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী জমকালো আয়োজনে মুন্সিগঞ্জে উদযাপন

মুন্সিগঞ্জ লঞ্চঘাটে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পিং করে মুন্সীগঞ্জ স্বেচ্ছাসেবী সংস্থা

Update Time : 12:29:39 pm, Friday, 21 November 2025