Dhaka 6:13 am, Monday, 12 October 2026
[gtranslate]
Title :
fa fa-square সিরাজদিখানে মাদকবিরোধী অভিযানে ২৫০ গ্রাম গাঁজা সহ দু’জন গ্রেফতার fa fa-square সিরাজদিখানে ইছাপুরা ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত fa fa-square মানবকণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী জমকালো আয়োজনে মুন্সিগঞ্জে উদযাপন fa fa-square ঝিকুট ফাউন্ডেশন এসএসসি জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধনা সম্পন্ন fa fa-square মির্জা ফখরুল ও রিজভীর জন্য শ্রীনগরে মিলাদ ও দোয়া fa fa-square সিরাজদিখানে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী, র‍্যালি-আলোচনায় ঐক্যের আহ্বান fa fa-square সিরাজদিখানে পুকুরে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু fa fa-square সিরাজদিখানে মামলা তুলে নিতে হুমকি, বাড়িঘর ভাঙচুর: আতঙ্কে পরিবার fa fa-square সিরাজদিখানে বিদ্যালয়ের পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার fa fa-square সিরাজদিখানে ভিমরুলের কামড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

মুন্সীগঞ্জে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হলেন হারুন-অর-রশিদ।

{"source_type":"vicut","data":{"client_key":"aw889s25wozf8s7e","source_type":"vicut","source_platform":"mobile_2","appVersion":"17.7.0","enterFrom":"edit_tool_background_remove","os":"android","product":"vicut","editType":"image_edit","region":"BD","picture_id":"C3OX443U-IM7M-BRF2-HET1-N4SVZPLAU2SV","pictureId":"C3OX443U-IM7M-BRF2-HET1-N4SVZPLAU2SV","capability_name":"capcut_photo_editor"},"tiktok_developers_3p_anchor_params":"{"client_key":"aw889s25wozf8s7e","source_type":"vicut","source_platform":"mobile_2","appVersion":"17.7.0","enterFrom":"edit_tool_background_remove","os":"android","product":"vicut","editType":"image_edit","region":"BD","picture_id":"C3OX443U-IM7M-BRF2-HET1-N4SVZPLAU2SV","pictureId":"C3OX443U-IM7M-BRF2-HET1-N4SVZPLAU2SV","capability_name":"capcut_photo_editor"}"}

মুন্সীগঞ্জে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হলেন হারুন-অর-রশিদ।

​শহিদ শেখ পাখি, (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (পুরুষ) হিসেবে নির্বাচিত হয়েছেন মো. হারুন-অর-রশিদ। তিনি বর্তমানে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বেলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে অত্যন্ত সুনামের সাথে কর্মরত আছেন।

​শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান, উদ্ভাবনী ধারণা ও সৃজনশীল কাজের স্বীকৃতিস্বরূপ জেলা যাচাই-বাছাই কমিটির চূড়ান্ত সিদ্ধান্তে তাকে এই গৌরবময় সম্মানে ভূষিত করা হয়। হারুন-অর-রশিদ শ্রীনগর উপজেলার আটপাড়া ইউনিয়নের তিনগাঁও গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান।
​
হারুন-অর-রশিদ ইংরেজি বিষয়ে স্নাতক (অনার্স) ও স্নাতকোত্তর (মাস্টার্স) ডিগ্রি অর্জনের পর শিক্ষকতা পেশাকে বেছে নেন। পরবর্তীতে তিনি পেশাগত দক্ষতার অংশ হিসেবে বিএড (B.Ed) কোর্স সম্পন্ন করেন। ২০১৮ সালে উপজেলার আটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদানের মাধ্যমে তার শিক্ষকতা জীবন শুরু হয়। ২০২২ সালে তিনি তার বর্তমান কর্মস্থল বেলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি হন।

পেশাগত জীবনে অত্যন্ত চটপটে ও প্রযুক্তিপ্রেমী এই শিক্ষক ২০১৯ সালে আইসিটি (ICT) প্রশিক্ষণ গ্রহণ করেন। এরপর ২০২১ সাল থেকে তিনি শ্রীনগর উপজেলার প্রাথমিক শিক্ষার একমাত্র ‘ICT Ambassador’ হিসেবে আইসিটি প্রসারে কাজ করে যাচ্ছেন।
​এছাড়াও, ২০২২ সালে তিনি ব্রিটিশ কাউন্সিলের অধীনে পরিচালিত ৩ মাস মেয়াদী অত্যন্ত মর্যাদাপূর্ণ ‘TMTE’ (Training of Master Trainers in English) প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করেন। বর্তমানে তিনি উপজেলা পর্যায়ে ইংরেজি বিষয়ের একজন দক্ষ মাস্টার ট্রেইনার হিসেবে অন্যান্য সহকারী শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণ দিয়ে আসছেন।
​
নিজের অনন্য শিক্ষাদান পদ্ধতি, উদ্ভাবনী চিন্তা ও অমায়িক ব্যবহারের মাধ্যমে তিনি অল্প সময়েই শিক্ষার্থী, অভিভাবক ও সহকর্মীদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলাই তার মূল লক্ষ্য।
​জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় হারুন-অর-রশিদ মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করেন এবং উপজেলা ও জেলা শিক্ষা প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান। এবার বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের লড়াইয়ে মুন্সীগঞ্জ জেলার হয়ে অংশ নেবেন তিনি। বিভাগীয় প্রতিযোগিতাতেও যেন তিনি সফল হয়ে জেলার গৌরব অক্ষুণ্ন রাখতে পারেন, সেজন্য তিনি সহকর্মী, অভিভাবক ও জেলাবাসীর কাছে দোয়া ও আশীর্বাদ প্রার্থনা করেছেন।%

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সিরাজদিখানে মাদকবিরোধী অভিযানে ২৫০ গ্রাম গাঁজা সহ দু’জন গ্রেফতার

মুন্সীগঞ্জে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হলেন হারুন-অর-রশিদ।

Update Time : 11:37:29 am, Sunday, 24 May 2026