Dhaka 4:02 am, Monday, 5 October 2026
[gtranslate]
Title :
fa fa-square সিরাজদিখানে মাদকবিরোধী অভিযানে ২৫০ গ্রাম গাঁজা সহ দু’জন গ্রেফতার fa fa-square সিরাজদিখানে ইছাপুরা ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত fa fa-square মানবকণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী জমকালো আয়োজনে মুন্সিগঞ্জে উদযাপন fa fa-square ঝিকুট ফাউন্ডেশন এসএসসি জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধনা সম্পন্ন fa fa-square মির্জা ফখরুল ও রিজভীর জন্য শ্রীনগরে মিলাদ ও দোয়া fa fa-square সিরাজদিখানে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী, র‍্যালি-আলোচনায় ঐক্যের আহ্বান fa fa-square সিরাজদিখানে পুকুরে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু fa fa-square সিরাজদিখানে মামলা তুলে নিতে হুমকি, বাড়িঘর ভাঙচুর: আতঙ্কে পরিবার fa fa-square সিরাজদিখানে বিদ্যালয়ের পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার fa fa-square সিরাজদিখানে ভিমরুলের কামড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

সিরাজদিখানে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী, র‍্যালি-আলোচনায় ঐক্যের আহ্বান

স্টাফ রিপোর্টার

নানা আয়োজনের মধ্য দিয়ে মুন্সীগঞ্জের সিরাজদিখানে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নেতাকর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও কেক কাটা।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৫টার দিকে সিরাজদিখান উপজেলা বিএনপির কার্যালয়ে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা। পরে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়।

র‍্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন, সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আজিজুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সদস্য সচিব শেখ মো. রাসেল।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি মোয়াজ্জেম হোসেন বাবুল খান, উপদেষ্টা সদস্য কাজী মোস্তাক আহমেদ শ্যামল, শাহ আলম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল হক, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা এবং ইছাপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল হোসেন।

এছাড়া লতব্দী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক পেয়ার আলী মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মারুফ খান, যুগ্ম সাধারণ সম্পাদক সোয়েব আহমেদ সুজন, উপজেলা মহিলা নেত্রী মাহমুদা আক্তার, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সম্পাদক আবু তাহের জীবন, যুগ্ম আহবায়ক শাহাদাৎ হোসেন জয়, যুবদল নেতা আমান মোল্লা, লতব্দী ইউনিয়ন কৃষক দলের সভাপতি দৌলত হোসেন মোল্লাসহ উপজেলা বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় এম হায়দার আলী বলেন, বিএনপির আন্দোলন-সংগ্রামে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে দলীয় নেতাকর্মীদের সব ধরনের বিভেদ ও গ্রুপিং ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যের বিকল্প নেই। দলের ভেতরে গ্রুপিং না করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে ভূমিকা রাখতে হবে।

বক্তারা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি আগামী দিনের রাজনৈতিক কর্মসূচিতে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

পরে কেক কাটার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সিরাজদিখানে মাদকবিরোধী অভিযানে ২৫০ গ্রাম গাঁজা সহ দু’জন গ্রেফতার

সিরাজদিখানে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী, র‍্যালি-আলোচনায় ঐক্যের আহ্বান

Update Time : 02:28:00 pm, Thursday, 20 August 2026