Dhaka 4:32 pm, Wednesday, 9 September 2026
[gtranslate]
Title :
fa fa-square ঝিকুট ফাউন্ডেশন এসএসসি জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধনা সম্পন্ন fa fa-square মির্জা ফখরুল ও রিজভীর জন্য শ্রীনগরে মিলাদ ও দোয়া fa fa-square সিরাজদিখানে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী, র‍্যালি-আলোচনায় ঐক্যের আহ্বান fa fa-square সিরাজদিখানে পুকুরে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু fa fa-square সিরাজদিখানে মামলা তুলে নিতে হুমকি, বাড়িঘর ভাঙচুর: আতঙ্কে পরিবার fa fa-square সিরাজদিখানে বিদ্যালয়ের পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার fa fa-square সিরাজদিখানে ভিমরুলের কামড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু fa fa-square মুক্তিযুদ্ধের সম্মুখ সমরের স্থান সংরক্ষণে উদ্যোগের ঘোষণা: মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন fa fa-square সিরাজদিখানে ৫টি গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী আটক fa fa-square সিরাজদিখানে পৃথক স্থান থেকে দুই মরদেহ উদ্ধার

বাঞ্ছারামপুরে তেলের বাজারে কারসাজি, ৭ ব্যবসায়ীকে জরিমানা

  • Reporter Name
  • Update Time : 03:57:27 pm, Monday, 17 March 2025
  • 777 Time View

ফয়সল আহ‌মেদ খান, কারসাজি করে বেশি দামে সয়াবিন তেল বিক্রি করায় আজ (১৭ মার্চ) সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর সদর উপজেলার চকবাজারের ৭ ব্যবসায়ীকে অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। বাঞ্ছারামপুর উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. নজরুল ইসলাম এক আকষ্মিক অভিযানে তেল বিক্রিতে বিভিন্ন অভিযোগ ও সত্যতা মিলায় ৭ তেল ব্যবসায়ীকে মোট ১৪ হাজার ৫শত টাকা নগদ জরিমানা করেন বলে জানা গেছে।
তবে,ব্যবসায়ীদের অভিযোগ, তেল বিক্রির মূল ডিলারদের কাছে তারা জিম্মি। জরিমানা দিলে ডিলারদের দেয়া হউক।

এবিষয়ে ভ্রাম্যমাণ আদালতের পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূ‌মি)  মো. নজরুল ইসলাম জানান,আমরা ডিলারদেরও অনুসন্ধান করছি।তেলের মূল্য বৃদ্ধির কারসাজি সমূলে বিনষ্ট করা হবে।

উল্লেখ্য,  বাঞ্ছারামপুর উপজেলার  বিভিন্ন বাজারে সয়াবিন তেল নিয়ে নানামুখী কারসাজির সহ তেলেসমাতি কারবারের অভিযোগ পাওয়া গিয়েছিলো।
রমজানের আগে থেকে আজ সোমবার পর্যন্ত বেশি মুনাফার আশায় বাজারে এক ধরনের কৃত্রিম সংকট সৃষ্টি করেছে একটি সিন্ডিকেট চক্র। এদিকে ডিলারদের বিরুদ্ধে মরিচের গুড়া, চাল-ডাল,আটা-ময়দা ছাড়া শুধু বোতলজাত সয়াবিন তেল খুচরা বাজারে বিক্রি না করার অভিযোগ রয়েছে।
আবার কোথাও কোথাও তেলের বোতলের গায়ের মূল্যের চেয়ে বেশী মূল্যে বিক্রি হচ্ছে তেল।
রবিবার (১৬ মার্চ) বিকেলে বাঞ্ছারামপুর উপজেলার চকবাজারে গিয়ে দেখা গেছে অধিকাংশ খুচরা দোকানে সয়াবিন তেলের সংকট।বিশেষ করে ৫ লিটার ও ৮ লিটারের বোতলজাত সয়াবিন তেল বাজার থেকে নাই হয়ে গেছে।
ক্রেতারা বলছেন, রমজানের শুরু থেকে সয়াবিন তেল নিয়ে বাজারে নানামুখী কারসাজি শুরু হয়েছে। অনেক ক্রেতা তেল কিনতে এসে ফেরত যাচ্ছেন। ডিলাররা বাজারে তেল ছাড়ছে না।

ব্রাহ্মণবা‌ড়িয়া পোস্ট/সোহাইল/ফয়সল আহ‌মেদ খান

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ঝিকুট ফাউন্ডেশন এসএসসি জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধনা সম্পন্ন

বাঞ্ছারামপুরে তেলের বাজারে কারসাজি, ৭ ব্যবসায়ীকে জরিমানা

Update Time : 03:57:27 pm, Monday, 17 March 2025