Dhaka 2:33 am, Saturday, 25 July 2026
[gtranslate]

সিরাজদিখানে কৃষিতে তথ্যপ্রযুক্তির ব্যবহার শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

Oplus_131072

মুন্সীগঞ্জের সিরাজদিখানে কৃষিতে তথ্যপ্রযুক্তির ব্যবহার শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বুধবার (২১ মে) দিনব্যপি উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

উপজেলা আইসিটি কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো.আবু সাঈদ শুভ্র, আমার এগ্রোটেক লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এমদাদুল ইসলাম।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশের কৃষি খাতে টেকসই অগ্রগতি আনতে তথ্যপ্রযুক্তির ব্যবহার সময়ের দাবি। কৃষকদের আধুনিক প্রযুক্তির সঙ্গে যুক্ত করতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার কৃষিতে উদ্ভাবনী প্রযুক্তি, স্মার্ট অ্যাপ ও ডিজিটাল সরঞ্জাম ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

প্রশিক্ষণে ১০০জন স্থানীয় কৃষক, কৃষি উদ্যোক্তা এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। কর্মশালায় ডিজিটাল কৃষি, মোবাইল অ্যাপ ব্যবহার, ড্রোন প্রযুক্তি ও স্মার্ট কৃষিকরণ পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সিরাজদিখানে কৃষিতে তথ্যপ্রযুক্তির ব্যবহার শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

Update Time : 02:44:57 pm, Wednesday, 21 May 2025