Dhaka 5:51 pm, Sunday, 25 October 2026
[gtranslate]
Title :
fa fa-square সিরাজদিখানে অসামাজিক কার্যকলাপের অভিযোগে নারীসহ ৪ জন গ্রেফতার fa fa-square সিরাজদিখানে মাদকবিরোধী অভিযানে ২৫০ গ্রাম গাঁজা সহ দু’জন গ্রেফতার fa fa-square সিরাজদিখানে ইছাপুরা ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত fa fa-square মানবকণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী জমকালো আয়োজনে মুন্সিগঞ্জে উদযাপন fa fa-square ঝিকুট ফাউন্ডেশন এসএসসি জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধনা সম্পন্ন fa fa-square মির্জা ফখরুল ও রিজভীর জন্য শ্রীনগরে মিলাদ ও দোয়া fa fa-square সিরাজদিখানে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী, র‍্যালি-আলোচনায় ঐক্যের আহ্বান fa fa-square সিরাজদিখানে পুকুরে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু fa fa-square সিরাজদিখানে মামলা তুলে নিতে হুমকি, বাড়িঘর ভাঙচুর: আতঙ্কে পরিবার fa fa-square সিরাজদিখানে বিদ্যালয়ের পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নাটোরের নলডাঙ্গায় “উত্তরা এক্সপ্রেস ” ট্রেন পুনঃ চালুর দাবিতে মানববন্ধন

  • Reporter Name
  • Update Time : 07:00:45 am, Thursday, 26 December 2024
  • 908 Time View

স্টাফ রিপোর্টারঃ বন্ধ হয়ে যাওয়া উত্তরবঙ্গের পার্বতীপুর – রাজশাহীগামী জনপ্রিয় রেল ট্রেন “উত্তরা এক্সপ্রেস “পুনরায় চালুর দাবিতে বুধবার (২৫ ডিসেম্বর) বেলা ১১ টায় নাটোরের নলডাঙ্গা উপজেলা”নলডাঙ্গা উন্নয়ন ফোরাম” এর আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
নলডাঙ্গা রেলওয়ে স্টেশন প্লাটফর্মে অবস্থিত মানববন্ধনে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, নলডাঙ্গা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নাটোর জেলা শাখার সভাপতি জিয়াউল হক জিয়া।
প্রধান বক্তা বলেন, উত্তরা এক্সপ্রেস ট্রেনটি এই অঞ্চলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যাতায়াত মাধ্যম। নাটোর জেলা ও নলডাঙ্গা উপজেলার উপর দিয়ে ৬ টি রেলওয়ে স্টেশন অবস্থিত। এই স্টেশনগুলো থেকে প্রতিদিন বিপুল পরিমাণ নিত্য প্রয়োজনীয় দ্রব্য, কৃষি পণ্য, তরিতরকারি সহ অসংখ্য যাত্রীসাধারণ স্বল্প ব্যয়ে চলাচল ও পন্য সরবরাহ করতে পারে। তাছাড়া পণ্য বুকিং এ সরকারের রাজস্ব আয়ের মাধ্যম এই উত্তরা এক্সপ্রেস ট্রেনটি। সরকার একদিকে যেমন রাজস্ব বঞ্চিত হয়েছে অপরদিকে জনসাধারন বিকল্প যানবহনে যাতায়াতে দ্বিগুণ ভাড়া দিয়ে দূর্ভোগ পোহাতে হচ্ছে। বিগত সরকার প্রায় দুবছর যাবত এই জনগুরুত্বপূর্ণ ট্রেন চলাচল বন্ধ করে এ অঞ্চলের রেলখাত হতে সরকারের রাজস্ব আয়ের পথও বন্ধ করে দিয়েছে।
তিনি রেলওয়ে ডিজিসহ, আঞ্চলিক পরিচালক ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কে উদ্দেশ্য করে বলেন, আগামী ১ জানুয়ারির মধ্যে “উত্তরা এক্সপ্রেস ” ট্রেন পুনরায় চালু না করা হলে উত্তরবঙ্গের পার্বতীপুর থেকে ঢাকা অভিমুখী সকল ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হবে। অবিলম্বে জনসাধারণের এই দাবিকে গুরুত্ব দিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে জোরালো দাবি করেছেন নলডাঙ্গা উন্নয়ন ফোরামের ব্যানারে সর্বস্তরের জনসাধারণ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সিরাজদিখানে অসামাজিক কার্যকলাপের অভিযোগে নারীসহ ৪ জন গ্রেফতার

নাটোরের নলডাঙ্গায় “উত্তরা এক্সপ্রেস ” ট্রেন পুনঃ চালুর দাবিতে মানববন্ধন

Update Time : 07:00:45 am, Thursday, 26 December 2024