Dhaka 2:14 pm, Friday, 19 June 2026
[gtranslate]
Title :
fa fa-square ২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে টোল আদায় ৪ কোটি ৮০ লাখ টাকার বেশি fa fa-square পদ্মায় ট্রলারডুবিতে এক ব্যবসায়ীসহ ২৩ গরু নিখোঁজ fa fa-square fa fa-square মুন্সীগঞ্জে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হলেন হারুন-অর-রশিদ। fa fa-square সিরাজদীখানে গাজাসহ ফের মাদকসম্রাজ্ঞী আটক  fa fa-square সিরাজদীখানে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার fa fa-square সিরাজদিখানে ছিনতাইকারীর কবলে  বৃদ্ধা মহিলা,দুই কান ছিড়ে দুল নেওয়ার চেষ্টা fa fa-square সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র সংগ্রহ করলেন সিরাজদিখানের জান্নাতুল ফেরদৌস লাকি fa fa-square মুন্সীগঞ্জে সরকারের প্রস্তাবিত হাসপাতালের স্থান নিয়ে দুই এমপির টানাপোড়েন fa fa-square মুন্সীগঞ্জে লাইসেন্স ছাড়া ‘মর্ডান গ্রিন সিটি’র রিসোর্ট-রেস্তোরাঁ পরিচালনা: মোবাইল কোর্টে দের লাখ টাকা জরিমানা

পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সিরাজদিখানে অগ্নিনির্বাপক সরঞ্জামাদি বিতরণ ও প্রশিক্ষণ প্রদান

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পক্ষ থেকে কেয়াইন ইউনিয়নের শুলপুর উচ্চ বিদ্যালয়ে অগ্নি নির্বাপক সরঞ্জামাদী বিতরণ ও প্রশিক্ষণ প্রদান করা হয়েছে ।

রবিবার সকাল ১০ টার দিকে উপজেলার শুলপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মুন্সীগঞ্জ-১ আসনে মনোনয়ন প্রত্যাশী, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির ১ নং সদস্য ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ্ একটি অগ্নি নিরাপত্তা বিষয়ক ক্যাম্পেইনের আয়োজন করেন।

এ ক্যাম্পেইন স্কুলের সর্বাধিক শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের মাঝে অগ্নি নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে প্রশিক্ষণ প্রদান শেষে বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষকের হাতে অগ্নি নির্বাপক সরঞ্জামাদি তুলে দেন বিএনপি নেতা শেখ মোঃ আব্দুল্লাহ্।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা হাতে-কলমে অগ্নি নিরাপত্তা কৌশল, অগ্নি প্রতিরোধ, নির্বাপক যন্ত্রের সঠিক ব্যবহার এবং উদ্ধার প্রক্রিয়া সম্পর্কে জানার সুযোগ পান।
এসময় মাইলস্টোন স্কুলের বিমান দূর্ঘটনায় নিহতদের রুহের মাগফেরাত কামনা ও আহতদের আশু রোগমুক্তী কামনায় দোয়া করা হয়।

এর আগে সকাল ১০ টায় শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্তার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । স্কুলের পরিচালনা পরিষদের সভাপতি মো.ওহাব শেখের সভাপতিত্বে ও স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল কাদির খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির ১ নং সদস্য ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ্।

অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, আলী আজগর এন্ড আব্দুল্লাহ্ কলেজের সাবেক অধ্যক্ষ বিশুদ্ধানন্দ চক্রবর্তী,জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা, কেয়াইন ইউনিয়ন বিএনপির সভাপতি নাসিম খান,সাধারণ সম্পাদক খায়ের হোসেন,উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক অহিদুল ইসলাম অহিদ,জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মনোয়ার মোর্শেদ মাসুম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক দেলোয়ার হোসেন,উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আজিজুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাভকবৃন্দ ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে টোল আদায় ৪ কোটি ৮০ লাখ টাকার বেশি

পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সিরাজদিখানে অগ্নিনির্বাপক সরঞ্জামাদি বিতরণ ও প্রশিক্ষণ প্রদান

Update Time : 12:13:42 pm, Sunday, 27 July 2025