Dhaka 2:15 pm, Friday, 19 June 2026
[gtranslate]
Title :
fa fa-square ২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে টোল আদায় ৪ কোটি ৮০ লাখ টাকার বেশি fa fa-square পদ্মায় ট্রলারডুবিতে এক ব্যবসায়ীসহ ২৩ গরু নিখোঁজ fa fa-square fa fa-square মুন্সীগঞ্জে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হলেন হারুন-অর-রশিদ। fa fa-square সিরাজদীখানে গাজাসহ ফের মাদকসম্রাজ্ঞী আটক  fa fa-square সিরাজদীখানে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার fa fa-square সিরাজদিখানে ছিনতাইকারীর কবলে  বৃদ্ধা মহিলা,দুই কান ছিড়ে দুল নেওয়ার চেষ্টা fa fa-square সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র সংগ্রহ করলেন সিরাজদিখানের জান্নাতুল ফেরদৌস লাকি fa fa-square মুন্সীগঞ্জে সরকারের প্রস্তাবিত হাসপাতালের স্থান নিয়ে দুই এমপির টানাপোড়েন fa fa-square মুন্সীগঞ্জে লাইসেন্স ছাড়া ‘মর্ডান গ্রিন সিটি’র রিসোর্ট-রেস্তোরাঁ পরিচালনা: মোবাইল কোর্টে দের লাখ টাকা জরিমানা

আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনের গণঅধিকার পরিষদ মুন্সীগঞ্জ-১ আসনে মনোনয়ন পেলেন জাহিদুর রহমান

Screenshot

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ-১ (সিরাজদীখান-শ্রীনগর) আসনে গণঅধিকার পরিষদের মনোনয়ন পেয়েছেন দলের
কেন্দ্রীয় সহ-সভাপতি ও মুন্সিগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মো. জাহিদুর রহমান।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর পল্টনে জামান টাওয়ারে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৩৬ টি আসনে প্রাথমিক প্রার্থীকে দলীয় মনোনয়ন ঘোষণা করে গণঅধিকার পরিষদ।

ঘোষিত প্রার্থী তালিকায় মুন্সীগঞ্জ-১ (সিরাজদীখান-শ্রীনগর) আসনে গণঅধিকার পরিষদের মনোনয়ন পেয়েছেন দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও মুন্সীগঞ্জ জেলা
শাখার আহ্বায়ক মো. জাহিদুর রহমান।

দলের নেতাকর্মীদের ভাষ্যমতে, জাহিদুর রহমান একজন তরুণ, সৎ ও সংগ্রামী রাজনৈতিক কর্মী। তিনি দীর্ঘদিন ধরে গণতন্ত্র, ন্যায়বিচার ও নাগরিক অধিকার রক্ষার আন্দোলনে জড়িত রয়েছেন। তাঁর তৃণমূলে ব্যাপক জনপ্রিয়তা এবং রাজনৈতিক দক্ষতার ভিত্তিতেই তাঁকে মনোনয়ন দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূর
বলেন, আমরা এমন প্রার্থী দিচ্ছি যারা রাজনীতিকে পেশা নয়, জনগণের সেবার ক্ষেত্র হিসেবে দেখেন। জাহিদুর রহমান একজন পরীক্ষিত নেতা— যিনি আন্দোলনের
সময় জনগণের পাশে ছিলেন, আছেন এবং থাকবেন।”

তিনি আরো জানান, আগামী দিনে ধাপে ধাপে বাকি আসনগুলোর প্রার্থী তালিকা
প্রকাশ করা হবে। দলের নির্বাচন ইশতেহারও প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে, যা
খুব শিগগিরই প্রকাশ করা হবে।

মুন্সীগঞ্জে প্রার্থী হিসেবে জাহিদুর রহমানের নাম ঘোষণার পর থেকেই জেলার
সিরাজদীখান ও শ্রীনগর উপজেলায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে
উচ্ছ্বাস দেখা গেছে। তাঁরা স্থানীয়ভাবে প্রচার-প্রচারণা শুরু করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে টোল আদায় ৪ কোটি ৮০ লাখ টাকার বেশি

আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনের গণঅধিকার পরিষদ মুন্সীগঞ্জ-১ আসনে মনোনয়ন পেলেন জাহিদুর রহমান

Update Time : 03:03:14 pm, Thursday, 24 July 2025