Dhaka 5:12 pm, Friday, 19 June 2026
[gtranslate]
Title :
fa fa-square ২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে টোল আদায় ৪ কোটি ৮০ লাখ টাকার বেশি fa fa-square পদ্মায় ট্রলারডুবিতে এক ব্যবসায়ীসহ ২৩ গরু নিখোঁজ fa fa-square fa fa-square মুন্সীগঞ্জে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হলেন হারুন-অর-রশিদ। fa fa-square সিরাজদীখানে গাজাসহ ফের মাদকসম্রাজ্ঞী আটক  fa fa-square সিরাজদীখানে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার fa fa-square সিরাজদিখানে ছিনতাইকারীর কবলে  বৃদ্ধা মহিলা,দুই কান ছিড়ে দুল নেওয়ার চেষ্টা fa fa-square সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র সংগ্রহ করলেন সিরাজদিখানের জান্নাতুল ফেরদৌস লাকি fa fa-square মুন্সীগঞ্জে সরকারের প্রস্তাবিত হাসপাতালের স্থান নিয়ে দুই এমপির টানাপোড়েন fa fa-square মুন্সীগঞ্জে লাইসেন্স ছাড়া ‘মর্ডান গ্রিন সিটি’র রিসোর্ট-রেস্তোরাঁ পরিচালনা: মোবাইল কোর্টে দের লাখ টাকা জরিমানা

নাটোরে মহাশ্মশানে প্রহরীর হাত-পা মরদেহ

  • Reporter Name
  • Update Time : 05:30:52 pm, Monday, 23 December 2024
  • 670 Time View
বিশেষ প্রতিনিধিঃ ২১ ডিসেম্বর (শনিবার) সকালে নাটোরে কাশিমপুর মহা শ্মশানের বারান্দায় হাত-পা বাঁধা অবস্থায় শ্মশানের পাহারাদার এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়দের ধারনা শুক্রবার (২০ ডিসেম্বর) রাতের কোন এক সময় নাটোরের বড় হরিশপুরস্থ কাশিমপুর মহা শ্মশানের প্রহরী তরুণ কুমার দাস(৬০) কে হাত-পা বেঁধে হত্যা করে রেখে গেছে দূর্বৃত্তরা। নিহত তরুণ কুমার দাস শহরের আলাইপুর ধোপাপাড়া এলাকার প্রয়াত কালিপদ দাসের ছেলে।
মহা শ্মশানের সাধারণ সম্পাদক সত্যনারায়ণ রায় টিপু জানান, আজ শনিবার(২১ ডিসেম্বর) সকালে মহাশ্মশান মন্দিরের অন্যান্য পাহারাদার ফোন করে জানায়, শ্মশানের ভোগ ঘরের বারান্দায় প্রহরী তরুণ কুমার দাস এর মরদেহ হাত-পা বাঁধা পড়ে আছে।
খবর পেয়ে আমি ও কমিটির অন্যান্য সদস্য সহ ঘটনাস্থলে যাই এবং পুলিশকে খবর দেই।
তিনি আরও জানান, মহাশ্মশান মন্দিরের দান বাক্সের ও ভান্ডার ঘরের তালা ভাঙ্গা এবং গ্রীল কাটা দেখা গেছে। সম্ভবত শ্মশান মন্দিরের টাকা এবং বাসন-কোসন চুরি করার উদ্দেশ্যেই তাকে হত্যা করা হয়েছে।
নিহতের ভাই পলান দাস বলেন, তারভাই তরুণ কুমার দাস মানসিক রোগে আক্রান্ত হওয়ার পর বাড়ি থেকে আলাদা হয়ে সে কিছুদিন ধরে এই মহাশ্মশানেই থাকতো।
নাটোর সদর থানার ওসি মাহবুবুর রহমান জানান, শ্মশানে একজনের হাত-পা বাঁধা মরদেহ পড়ে আছে এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং মন্দিরের ভান্ডার ঘরের মালামাল চুরির কিছু আলামত প্রত্যক্ষ করে। তিনি বলেন, এই চুরি ঘটনাকে কেন্দ্র করেই এ হত্যাকান্ড ঘটানো হয়ে থাকতে পারে।
পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে টোল আদায় ৪ কোটি ৮০ লাখ টাকার বেশি

নাটোরে মহাশ্মশানে প্রহরীর হাত-পা মরদেহ

Update Time : 05:30:52 pm, Monday, 23 December 2024