Dhaka 12:10 am, Sunday, 12 July 2026
[gtranslate]

সিরাজদিখানে পৃথক স্থান থেকে দুই মরদেহ উদ্ধার

সিরাজদিখান(মুন্সীগঞ্জ)প্রতিনিধি:

মুন্সীগঞ্জের সিরাজদিখান পৃথক দুই স্থান থেকে ২ ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার বিকালে উপজেলার নিমতলা রেলস্টশনের এলাকা থেকে আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে রেল লাইনের পাশে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয় । পরে ঢাকা রেল পুলিশ এসে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

রেল পুলিশের এস আই ( উপ-পরিদর্শক) মো.কাইয়ুম আলী বলেন,মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। প্রাথমিক ভাবে ধারনা করছি রেলে কাটা পড়ে যুবকের মৃত্যু হয়েছে । তবে ময়নাতদন্তের পর রিপোর্ট এলে সঠিক কারণ জানা যাবে।

অপরদিকে,সিরাজদিখান উপজেলার সিরাজদিখান –গুডাউন বাজার সড়কের লতব্দী ইউনিয়নের ভিটিগাও গোয়াল পাড়া এলাকায় রাস্তার পাশে নুরুল ইসলাম নামে (৬৫) এক অটো চালকের মরদেহ উদ্ধার করেছে সিরাজদীখান থানা পুলিশ ।

শনিবার বিকাল সাড়ে ৩ টায় স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয় । পুলিশ মরদেহটি উদ্ধার করে । নুরুল ইসলাম সিরাজদীখান উপজেলার বাসাইল ইউনিয়নের চরগুলগলিয়া গ্রামের মৃত আব্দুল জলিল মিয়ার পুত্র ।

সিরাজদিখান থানার ওসি তদন্ত মো.,হাবিবুর রহমান জানান, আজ দুপুরে ঢাকা-মাওয়া মহাসড়কের হাসাড়া এলাকায় একটি সড়ক দুর্ঘটনায় অটোচালক নুরুল ইসলাম গুরুতর আহত হন। এ সময় তার অটোটি দুমড়ে মুচড়ে যায়। ওসি আরো জানান, ধারনা করছি, গুরুতর আহত নুরুল ইসলামকে উদ্ধার করে অজ্ঞাত ব্যক্তি হাসপাতালে রওনা দিলে পথেই অটো চালক নুরুল ইসলাম মারা যায়, ঝামেলা এড়াতে মরদেহটি রাস্তায় ফেলে যায়। বর্তমানে মরদেহটি থানায় আছে।

নিহত অটো চালক নুরুল ইসলামের ভাগিনা মো. শাহীন বলেন, আমরা ধারণা করছি, যে গাড়িটি আমার মামাকে দুর্ঘটনায় আহত করেছে, তারাই হাসপাতালে নিয়ে যাচ্ছিল পথে মামা মারা গেলে, মরদেহটি রাস্তায় ফেলে যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সিরাজদিখানে পৃথক স্থান থেকে দুই মরদেহ উদ্ধার

Update Time : 01:32:17 pm, Saturday, 11 July 2026