Dhaka 9:51 pm, Thursday, 10 September 2026
[gtranslate]
Title :
fa fa-square ঝিকুট ফাউন্ডেশন এসএসসি জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধনা সম্পন্ন fa fa-square মির্জা ফখরুল ও রিজভীর জন্য শ্রীনগরে মিলাদ ও দোয়া fa fa-square সিরাজদিখানে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী, র‍্যালি-আলোচনায় ঐক্যের আহ্বান fa fa-square সিরাজদিখানে পুকুরে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু fa fa-square সিরাজদিখানে মামলা তুলে নিতে হুমকি, বাড়িঘর ভাঙচুর: আতঙ্কে পরিবার fa fa-square সিরাজদিখানে বিদ্যালয়ের পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার fa fa-square সিরাজদিখানে ভিমরুলের কামড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু fa fa-square মুক্তিযুদ্ধের সম্মুখ সমরের স্থান সংরক্ষণে উদ্যোগের ঘোষণা: মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন fa fa-square সিরাজদিখানে ৫টি গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী আটক fa fa-square সিরাজদিখানে পৃথক স্থান থেকে দুই মরদেহ উদ্ধার

এইচএসসির ফরম পূরণের সুযোগের দাবিতে সিরাজদীখানে শিক্ষার্থীদের মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সুযোগ দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন।

নির্বাচনী (টেস্ট) পরীক্ষায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফেল করানোর অভিযোগ তুলে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজ প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, নির্বাচনী পরীক্ষায় অনেককে পরিকল্পিতভাবে অকৃতকার্য দেখিয়ে ফরম পূরণের সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে। মানববন্ধনে তারা ‘শিক্ষা হবে মুক্ত, বৈষম্য কেন’সহ বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

মানববন্ধনে শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষকদের কাছে প্রাইভেট না পড়ার কারণে তাদের ফলাফল খারাপ দেখানো হয়েছে।

বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সামিয়া আক্তার ও পার্থ প্রতিম দেবনাথ দাবি করেন, তাদের চেয়েও খারাপ ফলাফল করা অনেক শিক্ষার্থীকে ফরম পূরণের সুযোগ দেওয়া হলেও তাদের ক্ষেত্রে বৈষম্য করা হয়েছে।

এ সময় তারা অবিলম্বে সমস্যার সমাধান এবং এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আরেকটি সুযোগ দেওয়ার দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সামিয়া আক্তার ও পার্থ প্রতিম দেবনাথ, মানবিক বিভাগের শিক্ষার্থী উম্মে হানি মিম এবং ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী জয় মন্ডলসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। এ সময় বিজ্ঞান বিভাগের ৩ জন, মানবিক বিভাগের ১৮ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগের ৮ জন শিক্ষার্থী অংশ নেন।

শিক্ষার্থী শান্ত সরকার বলেন, আমি সব বিষয়ে পরীক্ষা দিলেও তিনটি বিষয়ে আমাকে অনুপস্থিত (অ্যাবসেন্ট) দেখানো হয়েছে। আমাদের শিক্ষাজীবন ধ্বংসের এই অপচেষ্টা বন্ধ করে দ্রুত ফরম পূরণের সুযোগ দেওয়া হোক।

বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সামিয়া আক্তার অভিযোগ করে বলেন, আমরা শিক্ষকদের কাছে প্রাইভেট না পড়ার কারণে ফেল করানো হয়েছে। তারা বারবার বলেছেন, তাদের কাছে প্রাইভেট না পড়ার কারণেই আমাদের উত্তীর্ণ করা হয়নি।

একই বিভাগের শিক্ষার্থী পার্থ প্রতিম দেবনাথ বলেন, আমরা বৈষম্যের শিকার হয়েছি।আমাদের চেয়ে খারাপ ফলাফল করা অনেক শিক্ষার্থী পরীক্ষার সুযোগ পাচ্ছে, কিন্তু আমরা পাচ্ছি না। আমাদেরও পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া উচিত।

এসব অভিযোগের বিষয়ে জানতে বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. রসময় কীর্ত্তনীয়ার কার্যালয়ে গিয়ে তাকে পাওয়া যায়নি। এমনকি মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। ফলে এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

বিষয়টি জানতে,সিরাজদীখান উপজেলার  মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুন নাহারকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ঝিকুট ফাউন্ডেশন এসএসসি জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধনা সম্পন্ন

Update Time : 03:18:24 pm, Thursday, 12 March 2026