Dhaka 5:55 pm, Tuesday, 8 September 2026
[gtranslate]
Title :
fa fa-square ঝিকুট ফাউন্ডেশন এসএসসি জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধনা সম্পন্ন fa fa-square মির্জা ফখরুল ও রিজভীর জন্য শ্রীনগরে মিলাদ ও দোয়া fa fa-square সিরাজদিখানে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী, র‍্যালি-আলোচনায় ঐক্যের আহ্বান fa fa-square সিরাজদিখানে পুকুরে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু fa fa-square সিরাজদিখানে মামলা তুলে নিতে হুমকি, বাড়িঘর ভাঙচুর: আতঙ্কে পরিবার fa fa-square সিরাজদিখানে বিদ্যালয়ের পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার fa fa-square সিরাজদিখানে ভিমরুলের কামড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু fa fa-square মুক্তিযুদ্ধের সম্মুখ সমরের স্থান সংরক্ষণে উদ্যোগের ঘোষণা: মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন fa fa-square সিরাজদিখানে ৫টি গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী আটক fa fa-square সিরাজদিখানে পৃথক স্থান থেকে দুই মরদেহ উদ্ধার

স্ত্রী হত্যার দায়ে অভিযুক্ত রাসেল ইসলামকে গ্রেফতার করেছে র‌্যাব

  • Reporter Name
  • Update Time : 06:38:40 pm, Thursday, 24 October 2024
  • 216 Time View

চুয়াডাঙ্গায় স্ত্রী হত্যার দায়ে অভিযুক্ত রাসেল ইসলামকে গ্রেফতার করেছে র‌্যাব

চুয়াডাঙ্গায় স্ত্রী হত্যার দায়ে অভিযুক্ত রাসেল ইসলামকে (২৫) গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার রাতে ফরিদপুর জেলার মুন্সিবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক রাসেলের বিরুদ্ধে স্ত্রী শিলা খাতুনকে (২০) কুপিয়ে হত্যার পর রেললাইনে ফেলে রাখার অভিযোগে মামলা হয়েছে। রাসেল ইসলাম আলমডাঙ্গা উপজেলার রোয়াকুলি গ্রামে বাসিন্দা।

বৃহস্পতিবার দুপুরে র‌্যাব এ তথ্য নিশ্চিত করে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- র‌্যাব ১২’র মেহেরপুর সিপিসি-৩ কোম্পানী কমান্ডার আশরাফ উল্লাহ জানান, গত ২২ অক্টোবর চুয়াডাঙ্গার মুন্সিগঞ্জ রেলস্টেশনের কাছে রেললাইনের উপর থেকে শিলা খাতুনের মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। শিলার ঘাড় ও গলায় ধারালো অস্ত্রের ক্ষতচিহ্ন দেখা যায়। এ ঘটনার পর নিহতের ভাই বাদী হয়ে পোড়াদহ রেলওয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলায় শিলা খাতুনকে কুপিয়ে হত্যা করে রেললাইনে ফেলে রাখার অভিযোগ করা হয়। এ ঘটনার পর থেকে রাসেল ইসলাম পলাতক ছিলেন। বুধবার রাতে তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে মেহেরপুর ও ফরিদপুর র‌্যাব যৌথ অভিযান চালায় ফরিদপুরের মুন্সিবাড়ি এলাকায়। সেখান থেকে রাসেল ইসলামকে আটক করা হয় বলেও র‌্যাব কর্মকর্তা জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ঝিকুট ফাউন্ডেশন এসএসসি জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধনা সম্পন্ন

স্ত্রী হত্যার দায়ে অভিযুক্ত রাসেল ইসলামকে গ্রেফতার করেছে র‌্যাব

Update Time : 06:38:40 pm, Thursday, 24 October 2024