Dhaka 6:42 pm, Friday, 18 September 2026
[gtranslate]
Title :
fa fa-square মানবকণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী জমকালো আয়োজনে মুন্সিগঞ্জে উদযাপন fa fa-square ঝিকুট ফাউন্ডেশন এসএসসি জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধনা সম্পন্ন fa fa-square মির্জা ফখরুল ও রিজভীর জন্য শ্রীনগরে মিলাদ ও দোয়া fa fa-square সিরাজদিখানে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী, র‍্যালি-আলোচনায় ঐক্যের আহ্বান fa fa-square সিরাজদিখানে পুকুরে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু fa fa-square সিরাজদিখানে মামলা তুলে নিতে হুমকি, বাড়িঘর ভাঙচুর: আতঙ্কে পরিবার fa fa-square সিরাজদিখানে বিদ্যালয়ের পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার fa fa-square সিরাজদিখানে ভিমরুলের কামড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু fa fa-square মুক্তিযুদ্ধের সম্মুখ সমরের স্থান সংরক্ষণে উদ্যোগের ঘোষণা: মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন fa fa-square সিরাজদিখানে ৫টি গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী আটক

সিরাজদীখানে চাঁদা তুলতে বাধা দেওয়ায় ইউপি সদস্যের ওপর হামলার অভিযোগ

সিরাজদীখা উপজেলায় গাড়ি থেকে অবৈধভাবে চাঁদা আদায়ে বাধা দেওয়ায় ফারুক হোসেন নামে এক ইউপি সদস্যের ওপর হামলার অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে বুধবার রাত ১০টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের বেগম বাজার চরপানিয়া সড়কের ফয়সাল মার্কেটের সামনে।

এ ঘটনায় ভুক্তভোগী ইউপি সদস্য গতকাল বৃহস্পতিবার সকালে সিরাজদীখান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী মো. ফারুক হোসেন বালুচর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং চরপানিয়া গ্রামের মৃত দরবেশ আলীর ছেলে।

অভিযোগ ও ভুক্তভোগীর সূত্রে জানা যায়, বুধবার রাতে বিএনপির একটি অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার সময় গাড়ি না পেয়ে তিনি একটি ড্রাম ট্রাকে করে রওনা দেন। ড্রাম ট্রাকটি চরপানিয়া এলাকায় এন্ড সিওর হাউজিং কোম্পানির সামনে পৌঁছালে চরপানিয়া গ্রামের সুলতান মাতবরের ছেলে নুরে তাজেল ও তার সঙ্গে থাকা আরও দুই সহযোগী ট্রাকটির গতিরোধ করে চালকের কাছে চাঁদা দাবি করে।
এ সময় ইউপি সদস্য ফারুক হোসেন চাঁদা দিতে বাধা দিলে ক্ষুব্ধ হয়ে অভিযুক্তরা তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় তাঁর একটি হাত ভেঙে দেয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।
এ বিষয়ে সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মানবকণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী জমকালো আয়োজনে মুন্সিগঞ্জে উদযাপন

সিরাজদীখানে চাঁদা তুলতে বাধা দেওয়ায় ইউপি সদস্যের ওপর হামলার অভিযোগ

Update Time : 01:29:55 pm, Thursday, 8 January 2026