Dhaka 5:30 pm, Friday, 19 June 2026
[gtranslate]
Title :
fa fa-square ২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে টোল আদায় ৪ কোটি ৮০ লাখ টাকার বেশি fa fa-square পদ্মায় ট্রলারডুবিতে এক ব্যবসায়ীসহ ২৩ গরু নিখোঁজ fa fa-square fa fa-square মুন্সীগঞ্জে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হলেন হারুন-অর-রশিদ। fa fa-square সিরাজদীখানে গাজাসহ ফের মাদকসম্রাজ্ঞী আটক  fa fa-square সিরাজদীখানে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার fa fa-square সিরাজদিখানে ছিনতাইকারীর কবলে  বৃদ্ধা মহিলা,দুই কান ছিড়ে দুল নেওয়ার চেষ্টা fa fa-square সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র সংগ্রহ করলেন সিরাজদিখানের জান্নাতুল ফেরদৌস লাকি fa fa-square মুন্সীগঞ্জে সরকারের প্রস্তাবিত হাসপাতালের স্থান নিয়ে দুই এমপির টানাপোড়েন fa fa-square মুন্সীগঞ্জে লাইসেন্স ছাড়া ‘মর্ডান গ্রিন সিটি’র রিসোর্ট-রেস্তোরাঁ পরিচালনা: মোবাইল কোর্টে দের লাখ টাকা জরিমানা

সিরাজদিখানে হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ছয় দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন সিরাজদিখান উপজেলা শাখা।

শনিবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলার ইছাপুরা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আবদুল্লাহ মোঃ কাদের এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোহেল শেখ এর সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভে উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক সোরাহব হোসেন, অর্থ সম্পাদক ঝরনা রানী মণ্ডলসহ প্রায় ১৫ থেকে ২০ জন স্বাস্থ্য সহকারী।

বক্তারা বলেন, দেশের প্রান্তিক পর্যায়ে প্রাথমিক ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার মূল ভরসা হলেন স্বাস্থ্য সহকারীরা। তাদের অক্লান্ত পরিশ্রম ও নিষ্ঠার ফলে মা ও শিশুদের শতভাগ টিকাদান কার্যক্রম সফলভাবে সম্পন্ন হচ্ছে। এর ধারাবাহিকতায় শিশু ও মাতৃমৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমেছে এবং পোলিও, ডায়রিয়া, গুটি বসন্ত, হাম, ধনুষ্টঙ্কারসহ নানা সংক্রামক রোগ নির্মূল হয়েছে।

তারা আরও বলেন, মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবায় অগ্রণী ভূমিকা রাখলেও স্বাস্থ্য সহকারীরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার। তাদের ন্যায্য দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানান বক্তারা।

সংগঠনের প্রস্তাবিত ছয় দফা দাবি হলো—
১. নিয়োগবিধি সংশোধন,
২. শিক্ষাগত যোগ্যতা স্নাতক/সমমান সংযোজন,
৩. ১৪তম গ্রেড প্রদান,
৪. ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ,
৫. টেকনিক্যাল পদমর্যাদা প্রদান,
৬. পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদান।

বক্তারা আশা প্রকাশ করেন, সরকার তাদের যৌক্তিক দাবিগুলো দ্রুত বিবেচনায় নিয়ে মাঠপর্যায়ের স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে টোল আদায় ৪ কোটি ৮০ লাখ টাকার বেশি

সিরাজদিখানে হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত

Update Time : 01:57:25 pm, Saturday, 4 October 2025