Dhaka 5:50 am, Wednesday, 5 August 2026
[gtranslate]
Title :
fa fa-square সিরাজদিখানে মামলা তুলে নিতে হুমকি, বাড়িঘর ভাঙচুর: আতঙ্কে পরিবার fa fa-square সিরাজদিখানে বিদ্যালয়ের পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার fa fa-square সিরাজদিখানে ভিমরুলের কামড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু fa fa-square মুক্তিযুদ্ধের সম্মুখ সমরের স্থান সংরক্ষণে উদ্যোগের ঘোষণা: মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন fa fa-square সিরাজদিখানে ৫টি গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী আটক fa fa-square সিরাজদিখানে পৃথক স্থান থেকে দুই মরদেহ উদ্ধার fa fa-square বিক্রমপুর আদর্শ কলেজে ডিগ্রি ৩য় বর্ষের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত fa fa-square সিরাজদিখান জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন fa fa-square বিক্রমপুর আদর্শ কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত fa fa-square সিরাজদিখানে  নিখোঁজের ৪দিন পর নদীতে ভেসে উঠল বৃদ্ধের লাশ

সিরাজদিখানে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ আহত ২১

মুন্সীগঞ্জের সিরাজদিখানে শিয়ালের কামড়ে দুই গ্রামের নারী-পুরুষ ও শিশুসহ ২১ জন আহত হয়েছেন। ভয়ে এলাকাবাসী এখনো আতঙ্কে দিন পার করছেন।
গেলো শুক্রবার(২৪ শে অক্টোবর) থেকে সোমবার পর্যন্ত ৪ দিনে উপজেলার রাজানগর ইউনিয়নের মধুপর গ্রামে ৮ জন ও কেয়াইন ইউনিয়নের ইসলামপুর গ্রামে ১৩ জনসহ মোট ২১ জন শিয়ালের কামড়ে আহত হয় । আহতরা সিরাজদিকান উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ও ঢাকায় মহাখালীতে চিকিৎসা নিয়েছেন ।

কেয়াইন ইউনিয়নের ইসলামপুর গ্রামে শিয়ালের কামড়ে  আহতরা হলেন, অহেদুল বেপারী(৪৮), মুখলেস(৫২), কুদ্দুস(৪৪), মাজেদাবেগম(৬০), তালহা(৯), ঝুনু(১০), আব্দুল্লাহ(১৭), জরিনা বেগমসহ (৬৫) মোট ১৩ জন । রাজানগর ইউনিয়নের মধুপুর গ্রামের শিয়ালের কামড়ে আহতরা হলেন,ফরিদা পারভীন (৪০), আয়েসসহ (২) মোট ৮ জন ।

শিয়ালের ভয়ে মানুষ এখনো আতঙ্কে দিন পার করছেন। কেউ কোথাও গেলে লাঠি রাখছেন সঙ্গে। ভয়ে অনেকে বাড়ি থেকেই কম বের হচ্ছেন। বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতিও কমে গেছে ।

মধুপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আব্দুল মান্নান শেখ জানান, ‘গত কয়েকদিনে গ্রামে বন্য শিয়ালের কামড়ে আহত হয়েছে অনেকেই। হঠাৎ আক্রমণে আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে। শিয়ালের আতঙ্কে আমার স্কুলে শিক্ষার্থীর উপস্থিতিও কমে গেছে। আমরা বাড়ী বাড়ী গিয়ে অভিভাবকদের সচেতন করে শিক্ষার্থীদের স্কুলে পাঠানোর জন্য অনেুরোধ করছি।’

কেয়াইন ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য বেলায়েত হোসেন রাজু বলেন,‘আমার এলাকায় নারী শিশুসহ মোট ১৩ জন শিয়ালে কামড়েছে। আহতরা ঢাকায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বর্তমানে সবাই আতংকের মধ্যে আছে ।

সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.জামশেদ ফরিদী বলেন,‘আমাদের এখানে ৩ জন আসছিলেন তারা ভ্যাকসিন নিয়েছেন। ওই এলাকা ঢাকার খুব কাছে হওয়ায়  বাকীরা ঢাকায় চিকিৎসা নিয়েছেন।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সিরাজদিখানে মামলা তুলে নিতে হুমকি, বাড়িঘর ভাঙচুর: আতঙ্কে পরিবার

সিরাজদিখানে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ আহত ২১

Update Time : 02:43:31 am, Wednesday, 29 October 2025