Dhaka 10:46 pm, Wednesday, 5 August 2026
[gtranslate]
Title :
fa fa-square সিরাজদিখানে মামলা তুলে নিতে হুমকি, বাড়িঘর ভাঙচুর: আতঙ্কে পরিবার fa fa-square সিরাজদিখানে বিদ্যালয়ের পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার fa fa-square সিরাজদিখানে ভিমরুলের কামড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু fa fa-square মুক্তিযুদ্ধের সম্মুখ সমরের স্থান সংরক্ষণে উদ্যোগের ঘোষণা: মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন fa fa-square সিরাজদিখানে ৫টি গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী আটক fa fa-square সিরাজদিখানে পৃথক স্থান থেকে দুই মরদেহ উদ্ধার fa fa-square বিক্রমপুর আদর্শ কলেজে ডিগ্রি ৩য় বর্ষের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত fa fa-square সিরাজদিখান জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন fa fa-square বিক্রমপুর আদর্শ কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত fa fa-square সিরাজদিখানে  নিখোঁজের ৪দিন পর নদীতে ভেসে উঠল বৃদ্ধের লাশ

সিরাজদিখানে লক্ষী প্রতিমা ভাঙার অভিযোগে এক নারী আটক

মুন্সিগঞ্জের সিরাজদিখানে লক্ষী প্রতিমা ভাঙার অভিযোগে এক নারীকে আটক করেছে পুলিশ। বুধবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের ছোট শিকারপুর গ্রামে হরে কৃষ্ণ মন্ডলের বাড়ীতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে বাড়ীর মালিক হরে কৃষ্ণ মন্ডলের স্ত্রী সবিতা মন্ডল প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হয়ে দেখেন, বাড়ীর সামনে থাকা লক্ষী মন্দিরে এক নারী প্রতিমার ভাঙা অংশ হাতে নিয়ে বসে আছেন। তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে ওই নারীকে আটক করে পুলিশে খবর দেন।

খবর পেয়ে সিরাজদিখান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নারীকে আটক করে থানায় নিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অসংলগ্ন ও এলোমেলো কথা বলেন। পরে তার পরিচয় জানা যায়, তার নাম জিয়াসমিন (৩৫)। সে জামালপুর জেলার মেলান্দ থানার বানিয়াপাড়া গ্রামের জিল্লুর রহমানের মেয়ে।

কেয়াইন ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সদস্য মো. মহিউদ্দিন বেপারী বলেন, ‘প্রতিমা ভাঙার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। আটক নারীর আচরন দেখে মনে হয়েছে তিনি মানসিক ভারসাম্যহীন। তবে বিষয়টি তদন্তসাপেক্ষ।’

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু বকর সিদ্দিক বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক নারীকে আটক করা হয়েছে। যাচাই-বাচাই চলছে । এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সিরাজদিখানে মামলা তুলে নিতে হুমকি, বাড়িঘর ভাঙচুর: আতঙ্কে পরিবার

সিরাজদিখানে লক্ষী প্রতিমা ভাঙার অভিযোগে এক নারী আটক

Update Time : 02:14:58 pm, Wednesday, 8 October 2025