Dhaka 1:58 am, Thursday, 5 November 2026
[gtranslate]
Title :
fa fa-square সিরাজদিখানে অসামাজিক কার্যকলাপের অভিযোগে নারীসহ ৪ জন গ্রেফতার fa fa-square সিরাজদিখানে মাদকবিরোধী অভিযানে ২৫০ গ্রাম গাঁজা সহ দু’জন গ্রেফতার fa fa-square সিরাজদিখানে ইছাপুরা ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত fa fa-square মানবকণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী জমকালো আয়োজনে মুন্সিগঞ্জে উদযাপন fa fa-square ঝিকুট ফাউন্ডেশন এসএসসি জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধনা সম্পন্ন fa fa-square মির্জা ফখরুল ও রিজভীর জন্য শ্রীনগরে মিলাদ ও দোয়া fa fa-square সিরাজদিখানে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী, র‍্যালি-আলোচনায় ঐক্যের আহ্বান fa fa-square সিরাজদিখানে পুকুরে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু fa fa-square সিরাজদিখানে মামলা তুলে নিতে হুমকি, বাড়িঘর ভাঙচুর: আতঙ্কে পরিবার fa fa-square সিরাজদিখানে বিদ্যালয়ের পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

সিরাজদিখানে জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : 01:14:55 pm, Friday, 14 November 2025
  • 780 Time View

আসন্ন নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামী  মুন্সীগঞ্জ জেলা শাখা শ্রমিক ফেডারেশনের উদ্যোগে  নির্বাচনী প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৭ টায় উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা শিকদার মার্কেটের সামনে মুন্সীগঞ্জ জেলা শাখা শ্রমিক ফেডারেশনের সভাপতি খিজির আ: ছালামের  সভাপতিত্বে  এই সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে সংগঠনের নেতৃবৃন্দ নির্বাচনী প্রস্তুতি , সাংগঠনিক কাঠামো শক্তিশালীকরণ এবং মাঠ পর্যায়ে কর্মসূচি বাস্তবায়ন নিয়ে নানা দিকনির্দেশনা দেন।
সন্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী সদস্য আব্দুর রব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা আ.জ.ম. রুহুল কুদ্দুস, মুন্সীগঞ্জ জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারী ও মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর- সিরাজদীখান) আসনের সংসদ সদস্য পদপপ্রার্থী অধ্যাপক এ কে এম ফখরুদ্দিন রাজী। সিরাজদীখান উপজেলা আমির মাওলানা কবির হোসেন, শ্রীনগর উপজেলা আমীর টি.এম. বেলাল হুসাইন, সিরাজদীখান উপজেলার জামায়াত ইসলামী সেক্রেটারি ওয়াসিম, শ্রীনগর উপজেলার সেক্রেটারী মো: নুরজামান মীরসহ আরোও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের নির্বাচনী প্রতিনিধি সম্মেলন কর্মী ।

সন্মেলনে বক্তারা বলেন, জনগণের আস্থা অর্জন করেই সুস্থ রাজনীতি ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা সম্ভব। তাই তৃণমূল পর্যায়ে ভোটারদের কাছে সংগঠনের বক্তব্য তুলে ধরতে প্রতিনিধিদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। নির্বাচনকে ঘিরে নানামুখী চ্যালেঞ্জ থাকলেও সাংগঠনিক ঐক্য ও ভোটারদের সমর্থনই দলকে শক্ত অবস্থানে নিয়ে যাবে। এজন্য শান্তিপূর্ন পরিবেশ বজায় রেখে প্রতিটি অঞ্চলে প্রচারণা কর্মসূচি জোরদার করার আহ্বান জানানো হয়। সম্মেলনের কার্যক্রম  শেষে একটি মিছিল বের করে নিমতলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সিরাজদিখানে অসামাজিক কার্যকলাপের অভিযোগে নারীসহ ৪ জন গ্রেফতার

সিরাজদিখানে জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

Update Time : 01:14:55 pm, Friday, 14 November 2025