Dhaka 7:20 pm, Wednesday, 9 September 2026
[gtranslate]
Title :
fa fa-square ঝিকুট ফাউন্ডেশন এসএসসি জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধনা সম্পন্ন fa fa-square মির্জা ফখরুল ও রিজভীর জন্য শ্রীনগরে মিলাদ ও দোয়া fa fa-square সিরাজদিখানে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী, র‍্যালি-আলোচনায় ঐক্যের আহ্বান fa fa-square সিরাজদিখানে পুকুরে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু fa fa-square সিরাজদিখানে মামলা তুলে নিতে হুমকি, বাড়িঘর ভাঙচুর: আতঙ্কে পরিবার fa fa-square সিরাজদিখানে বিদ্যালয়ের পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার fa fa-square সিরাজদিখানে ভিমরুলের কামড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু fa fa-square মুক্তিযুদ্ধের সম্মুখ সমরের স্থান সংরক্ষণে উদ্যোগের ঘোষণা: মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন fa fa-square সিরাজদিখানে ৫টি গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী আটক fa fa-square সিরাজদিখানে পৃথক স্থান থেকে দুই মরদেহ উদ্ধার

সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র সংগ্রহ করলেন সিরাজদিখানের জান্নাতুল ফেরদৌস লাকি

আসন্ন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও সিরাজদিখান উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস লাকি।

জানা যায়, দলীয় কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন। এসময় দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

মনোনয়নপত্র সংগ্রহের পর জান্নাতুল ফেরদৌস লাকি বলেন, দলের প্রতি আস্থা ও ভালোবাসা থেকেই তিনি দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। দল যদি তাকে মনোনয়ন দেয়, তাহলে তিনি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবেন এবং নারীদের উন্নয়ন ও ক্ষমতায়নে অগ্রণী ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন।

দলীয় সূত্রে জানা গেছে, সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় প্রার্থীদের যাচাই-বাছাই শেষে চূড়ান্ত মনোনয়ন প্রদান করা হবে।
এদিকে, তার মনোনয়নপত্র সংগ্রহকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ইতিবাচক সাড়া দেখা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ঝিকুট ফাউন্ডেশন এসএসসি জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধনা সম্পন্ন

সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র সংগ্রহ করলেন সিরাজদিখানের জান্নাতুল ফেরদৌস লাকি

Update Time : 02:41:02 pm, Friday, 10 April 2026