Dhaka 11:57 pm, Thursday, 6 August 2026
[gtranslate]
Title :
fa fa-square সিরাজদিখানে মামলা তুলে নিতে হুমকি, বাড়িঘর ভাঙচুর: আতঙ্কে পরিবার fa fa-square সিরাজদিখানে বিদ্যালয়ের পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার fa fa-square সিরাজদিখানে ভিমরুলের কামড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু fa fa-square মুক্তিযুদ্ধের সম্মুখ সমরের স্থান সংরক্ষণে উদ্যোগের ঘোষণা: মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন fa fa-square সিরাজদিখানে ৫টি গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী আটক fa fa-square সিরাজদিখানে পৃথক স্থান থেকে দুই মরদেহ উদ্ধার fa fa-square বিক্রমপুর আদর্শ কলেজে ডিগ্রি ৩য় বর্ষের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত fa fa-square সিরাজদিখান জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন fa fa-square বিক্রমপুর আদর্শ কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত fa fa-square সিরাজদিখানে  নিখোঁজের ৪দিন পর নদীতে ভেসে উঠল বৃদ্ধের লাশ

মুন্সীগঞ্জে সাবেক  রাষ্ট্রপতি বি,.চৌধুরীর  প্রথম মৃত্যু বার্ষিকী পালিত

মুন্সীগঞ্জের শ্রীনগরে  নানা আয়োজনে রবিবার দুপুর দুইটায়  প্রয়াত রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর  প্রথম  মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

মরহুমের আত্মার শান্তি কামনা করে নিজ বাড়ি শ্রীনগরের দয়াহাটা মজিদপুরে  কোরআন খতম ও দোয়া মাহফিল শেষে   অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা প্রতিকৃতিতে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন ও স্বরণসভা অনুষ্ঠিত হয় ।

সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট অধ্যাপক ডাঃ একিউএম বদরুদ্দোজা চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে  আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন  বিকল্পধারা বাংলাদেশের নির্বাহী প্রেসিডেন্ট ও সাবেক মন্ত্রী মেজর (অবঃ) আবদুল মান্নান।

মেজর মান্নান বলেন,ব্যক্তি বি চৌধুরী ক্ষমতা, ধনদৌলত ও লোভের অনেক উর্ধ্বে ছিলেন। তিনি ছিলেন ভালো চরিত্রের একজন মানুষ, ৩৬ বছর চৌধুরী সাহেবের সাথে চলার সুযোগ হয়েছে, কিন্তুু তার ভিতরে যে মানুষের জন্য ভালোবাসা ও আন্তরিকতা ছিলো তা আমি আর কখনো অন্য করো মাঝে দেখিনি। ডাক্তার হিসাবে তিনি ছিলেন অত্যন্ত মানবিক এবং রাজনীতিবিদ হিসেবে ছিলেন দারুন দূরদর্শী। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাঁকে খুবই বিশ্বাস করতেন ও ভালোবাসতেন। জিয়াউর রহমান ও প্রফেসর বি চৌধুরী পরস্পর খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন,বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুর রহমান মৃধা,হাজী মহসিন চৌধুরী, ওয়াসিমুল ইসলাম, আসাদুজ্জামান বাচ্চু,বীর তারা ইউপি চেয়ারম্যান গাজী শহিদুল্লাহ কামাল ঝিল্লু,  কোলা ইউপি চেয়ারম্যান এএইচএম সাইফুল ইসলাম মিন্টু প্রমুখ।

উল্লেখ্য ২০২৪ সালের এই দিনে ৯৪ বছর বয়সে নিজের প্রতিষ্ঠিত উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯৪ বছর বয়সে তিনি মারা যান।

সর্বজন শ্রদ্ধেয় বর্ষীয়ান এই নেতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রীনগরসহ তার ঢাকার বারিধারাস্থ বাসভবনে দোয়া, মিলাদ ও কোরআন খতমের আয়োজন করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সিরাজদিখানে মামলা তুলে নিতে হুমকি, বাড়িঘর ভাঙচুর: আতঙ্কে পরিবার

মুন্সীগঞ্জে সাবেক  রাষ্ট্রপতি বি,.চৌধুরীর  প্রথম মৃত্যু বার্ষিকী পালিত

Update Time : 02:24:38 pm, Sunday, 5 October 2025