Dhaka 7:33 pm, Sunday, 20 September 2026
[gtranslate]
Title :
fa fa-square মানবকণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী জমকালো আয়োজনে মুন্সিগঞ্জে উদযাপন fa fa-square ঝিকুট ফাউন্ডেশন এসএসসি জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধনা সম্পন্ন fa fa-square মির্জা ফখরুল ও রিজভীর জন্য শ্রীনগরে মিলাদ ও দোয়া fa fa-square সিরাজদিখানে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী, র‍্যালি-আলোচনায় ঐক্যের আহ্বান fa fa-square সিরাজদিখানে পুকুরে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু fa fa-square সিরাজদিখানে মামলা তুলে নিতে হুমকি, বাড়িঘর ভাঙচুর: আতঙ্কে পরিবার fa fa-square সিরাজদিখানে বিদ্যালয়ের পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার fa fa-square সিরাজদিখানে ভিমরুলের কামড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু fa fa-square মুক্তিযুদ্ধের সম্মুখ সমরের স্থান সংরক্ষণে উদ্যোগের ঘোষণা: মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন fa fa-square সিরাজদিখানে ৫টি গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী আটক

মুন্সিগঞ্জের আলোকিত সন্তান আশুতোষ মুখোপাধ্যায় : বিক্রমপুরের মাটিতে জন্ম নেওয়া এক অনন্য কথাসাহিত্যিক

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র আশুতােষ মুখােপাধ্যায়। বিক্রমপুর তথা মুন্সিগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নের বজ্রযোগিনী গ্রামে তিনি জন্মগ্রহণ করেন ১৯২০ সালের ৩০ সেপ্টেম্বর। তার পিতা ছিলেন স্কুল পরিদর্শক পরেশচন্দ্র মুখােপাধ্যায় এবং মাতা তরুবালা দেবী। শৈশব ও কৈশোর কেটেছে উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলে, আর স্কুল-কলেজের শিক্ষা লাভ করেন হুগলিতে।

হুগলির মহসিন কলেজ থেকে বি.কম পাশ করার পর কর্মজীবনে নানা চড়াই-উতরাই পেরিয়ে সাহিত্যকে জীবনের আসল ঠিকানা হিসেবে বেছে নেন। প্রথমদিকে চলচ্চিত্র নির্মাণে আত্মপ্রকাশ করলেও ব্যর্থ হন এবং পরবর্তীতে “ম্যানুস্ত্রিস্ট” নামে একটি প্রকাশনা সংস্থা গড়ে তোলেন। বসুমতী ও যুগান্তর পত্রিকায় লিখতে শুরু করেন। তার প্রথম গল্প ‘নার্স মিত্র’ পাঠকমহলে ব্যাপক সাড়া ফেলে এবং পরে চলচ্চিত্রায়িত হয়।

আশুতোষ মুখোপাধ্যায় প্রায় দুই শতাধিক গ্রন্থ রচনা করেছেন, যার মধ্যে রয়েছে প্রায় একশ’রও বেশি উপন্যাস। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে  পঞ্চতপা, চলাচল, কাল তুমি আলেয়া, প্রতিহারিণী, সাত পাকে বাঁধা, অপরিচিতের মুখ, চাঁদের কাছাকাছি, সাবরমতী, আলোয়ের ঠিকানা, যার যেথা ঘর, আবার আমি আসবো, সোেনার হরিণ নেই (১৯৭৯), সেই অজানার খাঁজে (২ খণ্ড), বাছাই গল্প (১৯৮৮), স্বনির্বাচিত গল্প (১৯৮৮) ও রচনাবলী (২৬ খণ্ড)। শিশু সাহিত্য জগতেও তিনি সমান জনপ্রিয় ছিলেন।

১৯৫৩ সালে তিনি মমতা দেবীর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। কর্মজীবনে যুগান্তর পত্রিকার রবিবাসরীয় বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে তিনি অগণিত পাঠককে বাংলা সাহিত্যের ভাণ্ডারে সমৃদ্ধ করেছেন।

গতকাল মঙ্গলবার ছিল এই সাহিত্যপুরুষের ১০৬তম জন্মবার্ষিকী। তার শুভ জন্মদিনে বিক্রমপুরের চোখের পক্ষ থেকে এই প্রখ্যাত কথাসাহিত্যিকের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মানবকণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী জমকালো আয়োজনে মুন্সিগঞ্জে উদযাপন

মুন্সিগঞ্জের আলোকিত সন্তান আশুতোষ মুখোপাধ্যায় : বিক্রমপুরের মাটিতে জন্ম নেওয়া এক অনন্য কথাসাহিত্যিক

Update Time : 06:27:30 am, Wednesday, 1 October 2025