Dhaka 1:48 am, Thursday, 5 November 2026
[gtranslate]
Title :
fa fa-square সিরাজদিখানে অসামাজিক কার্যকলাপের অভিযোগে নারীসহ ৪ জন গ্রেফতার fa fa-square সিরাজদিখানে মাদকবিরোধী অভিযানে ২৫০ গ্রাম গাঁজা সহ দু’জন গ্রেফতার fa fa-square সিরাজদিখানে ইছাপুরা ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত fa fa-square মানবকণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী জমকালো আয়োজনে মুন্সিগঞ্জে উদযাপন fa fa-square ঝিকুট ফাউন্ডেশন এসএসসি জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধনা সম্পন্ন fa fa-square মির্জা ফখরুল ও রিজভীর জন্য শ্রীনগরে মিলাদ ও দোয়া fa fa-square সিরাজদিখানে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী, র‍্যালি-আলোচনায় ঐক্যের আহ্বান fa fa-square সিরাজদিখানে পুকুরে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু fa fa-square সিরাজদিখানে মামলা তুলে নিতে হুমকি, বাড়িঘর ভাঙচুর: আতঙ্কে পরিবার fa fa-square সিরাজদিখানে বিদ্যালয়ের পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ইসলামই সকল সংকটের সমাধান–ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষা বৈঠকে এটিএম মাসুম

  • Reporter Name
  • Update Time : 06:52:41 am, Sunday, 16 March 2025
  • 669 Time View

বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আমির মাওলানা মোবারক হোসাইন আকন্দের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলামের সঞ্চালনায় আজ (১৬ মার্চ র‌বিবার) সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া পৌর কমিউনিটি সেন্টারে ৬১৫ জন সদস্য/রুকনদের অংশগ্রহণে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার।

প্রধান অতিথি মাওলানা এটিএম মাসুম তার বক্তব্যে বলেন, “একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও কল্যাণমূলক সমাজ প্রতিষ্ঠায় রুকনদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শুধু গতানুগতিক কাজের মধ্যে সীমাবদ্ধ থাকলে ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব নয়। এজন্য সমাজের সর্বস্তরের মানুষকে, বিশেষ করে নারী ও পুরুষ নির্বিশেষে, ইসলামের সুশীতল ছায়ার অন্তর্ভুক্ত করতে হবে। ইসলামের আলোকে নৈতিকতাসম্পন্ন ও আদর্শবান সমাজ গঠনের জন্য আমাদের আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, বর্তমান সময়ে সমাজের নৈতিক অবক্ষয়ের ফলে মানুষের মাঝে হতাশা ও অস্থিরতা বাড়ছে। ইসলামই একমাত্র পথ, যা মানবজীবনের সব সংকটের সমাধান দিতে পারে। তাই রুকনদের উচিত নিজ নিজ অবস্থান থেকে ইসলামের সঠিক বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং সত্য প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করা।

ব্রাহ্মণবা‌ড়িয়া পোস্ট/রোকন/সোহাইল

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সিরাজদিখানে অসামাজিক কার্যকলাপের অভিযোগে নারীসহ ৪ জন গ্রেফতার

ইসলামই সকল সংকটের সমাধান–ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষা বৈঠকে এটিএম মাসুম

Update Time : 06:52:41 am, Sunday, 16 March 2025