Dhaka 10:08 pm, Thursday, 17 September 2026
[gtranslate]
Title :
fa fa-square মানবকণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী জমকালো আয়োজনে মুন্সিগঞ্জে উদযাপন fa fa-square ঝিকুট ফাউন্ডেশন এসএসসি জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধনা সম্পন্ন fa fa-square মির্জা ফখরুল ও রিজভীর জন্য শ্রীনগরে মিলাদ ও দোয়া fa fa-square সিরাজদিখানে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী, র‍্যালি-আলোচনায় ঐক্যের আহ্বান fa fa-square সিরাজদিখানে পুকুরে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু fa fa-square সিরাজদিখানে মামলা তুলে নিতে হুমকি, বাড়িঘর ভাঙচুর: আতঙ্কে পরিবার fa fa-square সিরাজদিখানে বিদ্যালয়ের পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার fa fa-square সিরাজদিখানে ভিমরুলের কামড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু fa fa-square মুক্তিযুদ্ধের সম্মুখ সমরের স্থান সংরক্ষণে উদ্যোগের ঘোষণা: মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন fa fa-square সিরাজদিখানে ৫টি গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী আটক

পাঁচবিবিতে কমেছে সরিষা, বেড়েছে আলুর চাষ

  • Reporter Name
  • Update Time : 01:29:13 pm, Sunday, 2 February 2025
  • 231 Time View
দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
দেশে ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমাতে সরিষার উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবিতে বিপুল পরিমাণে সার বীজ প্রণোদনা দেয়া হলেও যথাযথ তদারকির অভাব, ন্যায্য মুল্যের অপ্রাপ্যতা ও আলুর মুল্য বৃদ্ধির করনে গত বারের তুলনায় এবার সরিষার চাষ কমেছে ২ হাজার ৬৩২ হেক্টর জমি । অন্য দিকে আলুর আবাদ বৃদ্ধি পেয়েছে ২ হাজার ৯৯৫ হেক্টর জমি ।
কৃষকরা বলছেন গত কয়েক বছর ধরে বাজারে সরিষার নায্য মূল্য না পাওয়াই এবং আলুর চাহিদা বৃদ্ধি পাওয়াই আলু চাষের দিকে ঝুঁকে পড়েছেন তারা। এ কারণে উপজেলায় সরিষা আবাদ কমে গিয়ে, বেড়েছে আলুর আবাদ ।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, উপজেলার ৮ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় গত বছর সরিষা আবাদ হয়েছিল ৮ হাজার ৩৬৯ হেক্টর জমিতে। এবার তা কমিয়ে চাষাবাদ হয়েছে ৫ হাজার ৭৩২ হেক্টর জমিতে। অপর দিকে একই মৌসুমে আলু রোপন করা হয়েছিল ৫ হাজার ৯৫০ হেক্টর জমিতে। চলতি মৌসুমে আলু রোপন হয়েছে ৮ হাজার ৯৪৫ হেক্টর জমিতে। যা গত বছরের তুলনায় ২ হাজার ৯৯৫ হেক্টর জমি বেশি।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, আলুর দাম বেশি হওয়ায় অনেকেই সরিষার চাষ বাদ দিয়ে আলু চাষে মন দিয়েছেন। এ ছাড়া
সার ও কীটনাশকের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচও বৃদ্ধি পেয়েছে। তবে কৃষকরা আশা করছেন, আবহাওয়া অনুকূলে থাকলে এবার তারা ভালো
ফলন পাবেন।
উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের সড়াইল গ্রামের কৃষক ইলিয়াস হোসেন বলেন, গত কয়েক বছর বাজারে সরিষার দাম কম। আবার বাজারে আলুর দাম ও চাহিদা বেশি। একারণে সরিষা চাষ না করে ঐ জমিতে আলু চাষ করেছি।
উপজেলার আটাপুর ইউনিয়নের উচাই জেরকাপাড়া গ্রামে কৃষক বিশ্বজিৎ সিং গত বছর ৪ বিঘা জমিতে সরিষার চাষাবাদ করেন। কিন্তুু বাজারে সরিষার কাঙ্ক্ষিত দাম না পাওয়াই এবার এক বিঘা জমিতে চাষ করেছেন। তিনি বলেন, সার, বীজ ও কীটনাশকসহ চাষাবাদে অন্যান্য খরচ বৃদ্ধি পেলেও বাজারে ফসলের নায্য মূল্য পাওয়া যায় না। একারণে আবাদ কমিয়ে দিয়েছি। এবার আলুর দাম ভাল হওয়াই ৪ বিঘা জমিতে আলু রোপন করেছি।
উপজেলার ধরঞ্জী ইউনিয়নের শ্রীম্তপুর গ্রামের কৃষক ফারায়েজ হোসেন বলেন, ‘সরিষা চাষের সময় আলুর দাম বেশি হওয়ায় আমাদের এলাকায় অনেকেই সরিষা চাষ বাদ দিয়ে আলু চাষ করেছেন। এ জন্য সরিষার চাষ কিছুটা কমে গেছে। তবে যারা সরিষা চাষ করছেন, এবার তারা ভালো দাম পাবেন বলে মনে হচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লুৎফর রহমান বলেন, চলতি মৌসুমে আলুর মুল্য বৃদ্ধির কারনে কৃষকরা আলুর চাষে ঝুঁকে পড়েছে । সরিষার চাষ কমলেও মাঠে পতিত জমিতেও আলু চাষ হওয়ায় আলু চাষ বৃদ্ধি পেয়েছে । তদারকি অবহেলার বিষয়টি সঠিক নয় । আমরা কৃষকদেরকে ঐবিষয়ে উদ্বুদ্ধ করেছি ।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মানবকণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী জমকালো আয়োজনে মুন্সিগঞ্জে উদযাপন

পাঁচবিবিতে কমেছে সরিষা, বেড়েছে আলুর চাষ

Update Time : 01:29:13 pm, Sunday, 2 February 2025