Dhaka 5:49 am, Wednesday, 5 August 2026
[gtranslate]
Title :
fa fa-square সিরাজদিখানে মামলা তুলে নিতে হুমকি, বাড়িঘর ভাঙচুর: আতঙ্কে পরিবার fa fa-square সিরাজদিখানে বিদ্যালয়ের পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার fa fa-square সিরাজদিখানে ভিমরুলের কামড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু fa fa-square মুক্তিযুদ্ধের সম্মুখ সমরের স্থান সংরক্ষণে উদ্যোগের ঘোষণা: মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন fa fa-square সিরাজদিখানে ৫টি গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী আটক fa fa-square সিরাজদিখানে পৃথক স্থান থেকে দুই মরদেহ উদ্ধার fa fa-square বিক্রমপুর আদর্শ কলেজে ডিগ্রি ৩য় বর্ষের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত fa fa-square সিরাজদিখান জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন fa fa-square বিক্রমপুর আদর্শ কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত fa fa-square সিরাজদিখানে  নিখোঁজের ৪দিন পর নদীতে ভেসে উঠল বৃদ্ধের লাশ

জাতীয় নির্বাচন নিয়ে তালবাহানা এ দেশের জনগণ কেউ মেনে নিবে না: মীর সরফত আলী সপু

আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে একটি মহল তালবাহানা করছে অভিযোগ করে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে তালবাহানা এ দেশের জনগণ কেউ মেনে নেবে না।
শনিবার দুপুর ১২ টার দিকে (২৫ অক্টোবর) মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের উত্তর ফুরশাইল বাইতুল মামুর জামে মসজিদ সংলগ্ন মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মীর সরফত আলী সপু বলেন, জামায়াত একদিকে পাঁচ দফা দাবিতে বিক্ষোভ করে, আবার অন্যদিকে নির্বাচনী প্রচারণা চালায়। আমরা আহ্বান জানাবো- এসব নাটক থেকে বেরিয়ে এসে দেশটাকে ভালোবাসুন। ভালো মানুষকে সংসদে পাঠান- যারা এলাকাবাসীর প্রিয়, যোগ্য এবং উন্নয়নে সক্ষম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক নাদিম জাহান আজিম।

মুন্সীগঞ্জ জেলা জাসাসের আহবায়ক সদস্য মোহাম্মদ কোরবান আলীর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল, জসিম মোল্লা, বিএনপি নেতা নুরুজ্জামান শিকদার, নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে শতাধিক নারীপুরুষ মাঝে বস্ত্র বিতরণ করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সিরাজদিখানে মামলা তুলে নিতে হুমকি, বাড়িঘর ভাঙচুর: আতঙ্কে পরিবার

জাতীয় নির্বাচন নিয়ে তালবাহানা এ দেশের জনগণ কেউ মেনে নিবে না: মীর সরফত আলী সপু

Update Time : 04:07:19 pm, Saturday, 25 October 2025