Dhaka 3:46 pm, Friday, 19 June 2026
[gtranslate]
Title :
fa fa-square ২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে টোল আদায় ৪ কোটি ৮০ লাখ টাকার বেশি fa fa-square পদ্মায় ট্রলারডুবিতে এক ব্যবসায়ীসহ ২৩ গরু নিখোঁজ fa fa-square fa fa-square মুন্সীগঞ্জে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হলেন হারুন-অর-রশিদ। fa fa-square সিরাজদীখানে গাজাসহ ফের মাদকসম্রাজ্ঞী আটক  fa fa-square সিরাজদীখানে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার fa fa-square সিরাজদিখানে ছিনতাইকারীর কবলে  বৃদ্ধা মহিলা,দুই কান ছিড়ে দুল নেওয়ার চেষ্টা fa fa-square সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র সংগ্রহ করলেন সিরাজদিখানের জান্নাতুল ফেরদৌস লাকি fa fa-square মুন্সীগঞ্জে সরকারের প্রস্তাবিত হাসপাতালের স্থান নিয়ে দুই এমপির টানাপোড়েন fa fa-square মুন্সীগঞ্জে লাইসেন্স ছাড়া ‘মর্ডান গ্রিন সিটি’র রিসোর্ট-রেস্তোরাঁ পরিচালনা: মোবাইল কোর্টে দের লাখ টাকা জরিমানা

আজ স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী

  • Reporter Name
  • Update Time : 11:55:07 am, Sunday, 19 January 2025
  • 224 Time View
আজকের নলডাঙ্গা প্রতিবেদনঃ
১৯ জানুয়ারি বাংলাদেশের ৭ম রাষ্ট্রপতি, সাবেক সেনা প্রধান, বীর মুক্তিযোদ্ধা শহীদ জিয়াউর রহমানের জন্মদিন আজ। মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)’র প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক জিয়াউর রহমান ১৯৩৬ সালের এই দিনে বগুড়া জেলার গাবতলীর বাগবাড়ি গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন । শৈশবে তার ডাকনাম ছিল কমল। তার পিতার নাম মুনসুর রহমান। তিনি পেশায় একজন রসায়নবিদ ছিলেন।

পিতার চাকরির সুবাদে জিয়াউর রহমান কলকাতার হেয়ার স্কুলে ও পরবর্তীতে ভারতবর্ষ ভাগের পর বাবা সপরিবারে পাকিস্তানের করাচিতে অবস্থানকালে সেখানে করাচি একাডেমি স্কুল থেকে ১৯৫২ খ্রীস্টাব্দে কৃতিত্বের সঙ্গে মাধ্যমিক শিক্ষা শেষ করার পর ১৯৫৩ তে করাচি ডিজে কলেজে এডমিট হন। একই বছর তিনি কাকুল পাকিস্তান মিলিটারি একাডেমিতে অফিসার ক্যাডেট হিসাবে যোগদান করেন।
সামরিক বাহিনীতে জিয়াউর রহমান একজন সুদক্ষ কমান্ডো হিসাবে পরিচিতি লাভ করেন  এবং স্পেশাল ইন্টেলিজেন্স ফোর্সে উচ্চতর প্রশিক্ষণ নেন।
জিয়াউর রহমান ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান একটি কোম্পানির কমান্ডার হিসেবে খেমকারান সেক্টরে তিনি অসীম বীরত্বের পরিচয় দেন। এই যুদ্ধে বীরত্বের জন্য পাকিস্তান সরকার জিয়াউর রহমানকে হিলাল-ই-জুরাত খেতাবে ভূষিত করেন।
১৯৭০ সালে মেজর হিসাবে তিনি দেশে ফিরে আসেন এবং চট্টগ্রামে নবগঠিত অষ্টম ইস্টবেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড-ইন-কমান্ড পদের দায়িত্ব লাভ করেন।
১৯৭১ সালের ২৬ মার্চ জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন।
১৭ এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হলে প্রথমে তিনি ১ নং সেক্টর কমান্ডার পরে ১১ নম্বর সেক্টরের জেড-ফোর্সের কমান্ডার হিসেবে যুদ্ধে অংশগ্রহণ করেন। স্বাধীনতা যুদ্ধে বীরত্বের জন্য তাকে বীরউত্তম উপাধিতে ভূষিত করা হয়।
১৯৭৫ সালের ১৫ আগষ্ট শেখ মুজিবুর রহমান নিহত হওয়ার পর জিয়াউর রহমান বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান নিযুক্ত হন। ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নামে নতুন দল প্রতিষ্ঠা করেন ডিসেম্বরে তিনি বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন। রাষ্ট্রপতি থাকাকালীন তিনি দেশে বহুদলীয় গণতন্ত্র চালু করেন।
বর্ণাঢ্য কর্মজীবনের অধিকারী শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের কাছে বাংলাদেশও জাতীয়াতাবাদের প্রবক্তা ও বহুদলীয় গণতন্ত্রের পনঃপ্রতিষ্ঠাতা হিসাবে স্বীকৃতি লাভ করেছে। ১৯৮১ সালের ৩০ মে গভীর রাতে চট্টগ্রাম সার্কিট হাউজে একদল সামরিক দূস্কৃতির হাতে জিয়াউর রহমান শহীদ হন।
আজকের এই দিনটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের নেতা কর্মীরা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে নানা আয়োজনে কর্মসূচি পালন করছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে টোল আদায় ৪ কোটি ৮০ লাখ টাকার বেশি

আজ স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী

Update Time : 11:55:07 am, Sunday, 19 January 2025