Title :
fa fa-square সিরাজদীখানে গাজাসহ ফের মাদকসম্রাজ্ঞী আটক  fa fa-square সিরাজদীখানে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার fa fa-square সিরাজদিখানে ছিনতাইকারীর কবলে  বৃদ্ধা মহিলা,দুই কান ছিড়ে দুল নেওয়ার চেষ্টা fa fa-square সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র সংগ্রহ করলেন সিরাজদিখানের জান্নাতুল ফেরদৌস লাকি fa fa-square মুন্সীগঞ্জে সরকারের প্রস্তাবিত হাসপাতালের স্থান নিয়ে দুই এমপির টানাপোড়েন fa fa-square মুন্সীগঞ্জে লাইসেন্স ছাড়া ‘মর্ডান গ্রিন সিটি’র রিসোর্ট-রেস্তোরাঁ পরিচালনা: মোবাইল কোর্টে দের লাখ টাকা জরিমানা fa fa-square সিরাজদিখানে সরাকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেট্রোল বিক্রর দায়ে অর্থদন্ড প্রদান করা হয় fa fa-square মুন্সীগঞ্জে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে মধ্যরাতের অভিযান, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান গ্রেফতার fa fa-square ইতালিতে মুন্সিগঞ্জ-বিক্রমপুর সমিতির আহ্বায়ক কমিটি গঠন fa fa-square সিরাজদিখানে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ১ জন গ্রেফতার

আগামী ৬ মাসের মধ্যে ফিটনেসবিহীন যানবাহন অপসারণ করতে হবে : সড়ক ও সেতু উপদেষ্টা

আগামী ৬ মাসের মধ্যে ২০ থেকে ২৫ বছরের পুরোনো ও ফিটনেসবিহীন বাস, মিনিবাস, ট্রাক, কাভার্ডভ্যানসহ মোটরযান রাস্তা থেকে অপসারণ করতে হবে বলে জানিয়েছেন সড়ক ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

আজ ঢাকার আব্দুল গনি রোডস্থ বিদ্যুৎ ভবনের বিজয় হলে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ আয়োজিত ‘ঢাকা শহরের বায়ু দূষণ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে পুরাতন যানবাহন অপসারণ ও যানজট নিরসন’ শীর্ষক এক  আলোচনা সভায় উপদেষ্টা এ কথা জানান। সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান উপস্থিত ছিলেন।

জুলাই মাসে সংঘটিত ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সড়ক ও সেতু উপদেষ্টা বলেন, জনদুর্ভোগ লাঘব ও দেশের মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনাসহ দুর্নীতি প্রতিরোধ করা অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য। এরই অংশ হিসেবে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সড়ক উপদেষ্টা ভবিষ্যতে ইলেকট্রনিক ভেহিকেল চালু করার ব্যাপারে ব্যবসায়ীদের সুযোগ নিতে বলেন এবং এজন্য সহজ শর্তে ব্যবসায়ীদের ঋণ প্রদানে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথেও আলোচনা করবেন বলে জানান উপদেষ্টা।

ঢাকা শহরকে একটি নিরাপদ নগরীতে পরিণত করতে সংশ্লিষ্ট সবাইকে দৃঢ়প্রতিজ্ঞ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে সড়ক উপদেষ্টা বলেন বিআরটিএ, জেলা প্রশাসন এবং পুলিশ নিয়মিতভাবে গাড়ির রেজিস্ট্রেশন ও ফিটনেস পরীক্ষা  করবে। একই সাথে পরিবেশ দূষণ ও যানজট নিরসনে আইনের যথাযথ প্রয়োগ এবং এর সাথে সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

ঢাকাকে দূষণমুক্ত ও বাসযোগ্য নগরীতে পরিণত করার অঙ্গীকার করে আলোচনা সভায় পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, অন্তর্র্বর্তী সরকার দায়িত্ব পালনের জন্যই ক্ষমতায় আছেন এবং ঢাকা শহরের দীর্ঘদিনের এ সমস্যা বাস্তবতার নিরিখে সমাধান করতে হবে। এছাড়াও সড়ক সংক্রান্ত আইন ও বিধি-বিধান জানা এবং মেনে চলা, ড্রাইভারদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি এ ব্যাপারে পরিবহন মালিক, শ্রমিক, পথচারী, যাত্রী নির্বিশেষে সকলকে সচেতন হবার আহ্বান জানান তিনি।

আলোচনা সভায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধি, ছাত্র জনতার প্রতিনিধি, পরিবহন মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সুত্র:৷ বাসস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সিরাজদীখানে গাজাসহ ফের মাদকসম্রাজ্ঞী আটক 

আগামী ৬ মাসের মধ্যে ফিটনেসবিহীন যানবাহন অপসারণ করতে হবে : সড়ক ও সেতু উপদেষ্টা

Update Time : 08:32:11 pm, Thursday, 24 October 2024