
সিরাজদিখানে অসামাজিক কার্যকলাপের অভিযোগে নারীসহ ৪ জন গ্রেফতার
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে অসামাজিক কার্যকলাপের অভিযোগে তিন নারী ও এক পুরুষসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার রাত ৯টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের আবিরপাড়া গ্রামের মিরাজ শিকদারের পাঁচতলা ভবনের নিচতলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, সিরাজদিখান উপজেলার আবিরপাড়া গ্রামের মো. আয়নাল হক (৪০), মালখানগর গ্রামের মুক্তা আক্তার (৩৫), বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার চানপুর গ্রামের সানজিদা আক্তার সুমাইয়া (১৮) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কুট্টাপাড়া গ্রামের সায়মা আক্তার (১৯)।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি 








