Dhaka 4:38 am, Wednesday, 23 September 2026
[gtranslate]
Title :
fa fa-square মানবকণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী জমকালো আয়োজনে মুন্সিগঞ্জে উদযাপন fa fa-square ঝিকুট ফাউন্ডেশন এসএসসি জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধনা সম্পন্ন fa fa-square মির্জা ফখরুল ও রিজভীর জন্য শ্রীনগরে মিলাদ ও দোয়া fa fa-square সিরাজদিখানে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী, র‍্যালি-আলোচনায় ঐক্যের আহ্বান fa fa-square সিরাজদিখানে পুকুরে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু fa fa-square সিরাজদিখানে মামলা তুলে নিতে হুমকি, বাড়িঘর ভাঙচুর: আতঙ্কে পরিবার fa fa-square সিরাজদিখানে বিদ্যালয়ের পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার fa fa-square সিরাজদিখানে ভিমরুলের কামড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু fa fa-square মুক্তিযুদ্ধের সম্মুখ সমরের স্থান সংরক্ষণে উদ্যোগের ঘোষণা: মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন fa fa-square সিরাজদিখানে ৫টি গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী আটক

সিরাজদিখানে পুকুরে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

সিরাজদিখান মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় পুকুরে গোসল করতে নেমে জিতনী (৮) নামে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) দুপুরে উপজেলার ইছাপুরা ইউনিয়নের লালবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জিতনীর বাবা আব্দুল জলিল পেশায় একজন শ্রমিক। পরিবারটি মাত্র দুই দিন আগে শেরপুর জেলা থেকে সিরাজদিখানের লালবাড়ী এলাকায় মো. করুনার বাড়িতে ভাড়া বাসায় ওঠে। তাদের স্থায়ী বাড়ি শেরপুর সদর উপজেলার চরসাপমারী এলাকায়।জিতনী চরসাপমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।

ঘটনার সময় জিতনীর মা হাফিজা বেগম ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সুযোগে জিতনী পাশের বাড়ির শিশুদের সঙ্গে বাড়ি থেকে কিছু দূরের একটি পুকুরে গোসল করতে যায়। সাঁতার না জানার কারণে পুকুরের সিঁড়িতে পিছলে পানিতে পড়ে গিয়ে সে ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, দুপুর আড়াইটার দিকে সিরাজদিখান ফায়ার স্টেশনে খবর আসে যে, লালবাড়ী এলাকায় জিতনী নামে এক শিশু পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান শুরু করে।

পরে পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয় এবং পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মানবকণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী জমকালো আয়োজনে মুন্সিগঞ্জে উদযাপন

সিরাজদিখানে পুকুরে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

Update Time : 02:22:49 pm, Friday, 7 August 2026