Dhaka 4:07 am, Saturday, 1 August 2026
[gtranslate]
Title :
fa fa-square মুক্তিযুদ্ধের সম্মুখ সমরের স্থান সংরক্ষণে উদ্যোগের ঘোষণা: মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন fa fa-square সিরাজদিখানে ৫টি গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী আটক fa fa-square সিরাজদিখানে পৃথক স্থান থেকে দুই মরদেহ উদ্ধার fa fa-square বিক্রমপুর আদর্শ কলেজে ডিগ্রি ৩য় বর্ষের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত fa fa-square সিরাজদিখান জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন fa fa-square বিক্রমপুর আদর্শ কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত fa fa-square সিরাজদিখানে  নিখোঁজের ৪দিন পর নদীতে ভেসে উঠল বৃদ্ধের লাশ fa fa-square fa fa-square সিরাজদিখানে  ৫১ দিন পর মিলল নিখোঁজ বৃদ্ধের লাশ, রান্নাঘরের ১০ ফুট নিচে পুঁতে রাখা ছিল মরদেহ fa fa-square ২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে টোল আদায় ৪ কোটি ৮০ লাখ টাকার বেশি

মুক্তিযুদ্ধের সম্মুখ সমরের স্থান সংরক্ষণে উদ্যোগের ঘোষণা: মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

সিরাজদীখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুক্তিযুদ্ধের সম্মুখ সমরের স্থানগুলো সংরক্ষণে স্মৃতিস্তম্ভ বা স্থাপনা নির্মাণ এবং সেগুলো নথিভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। শুক্রবার (৩১ জুলাই) মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার ফুলহার এলাকায় ধরলেশ্বরী নদীর তীরবর্তী মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত একটি স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সৈয়দপুরে এরকম তিনটি সম্মুখ সমরের স্থান রয়েছে। এর মধ্যে একটি আজ পরিদর্শন করলাম। পরবর্তীতে মন্ত্রণালয় থেকে এসব স্থানের পূর্ণাঙ্গ ইতিহাস লিপিবদ্ধ করা এবং স্মৃতিগুলো সংরক্ষণ করা যায় কিনা সে বিষয়ে সম্ভাব্যতা যাচাই করে উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ নামক রাষ্ট্রের যাত্রা শুরু হয়েছিল মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। পরবর্তীতে নানা আন্দোলন-সংগ্রাম, এমনকি ২০২৪ সালের রক্তাক্ত গণঅভ্যুত্থানও হয়েছে যেগুলো মুক্তিযুদ্ধের মূল আদর্শকে ঘিরেই পরিচালিত।

এ সময় উপস্থিত ছিলেন সিরাজদীখান উপজেলা নির্বাহী কর্মকর্তা রূম্পা ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার আনিছুর রহমান, সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদ্দীনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী মধুপুর জামিয়া হালিমিয়া মাদ্রাসায় পীর সাহেব আব্দুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সেখানে আসরের নামাজ আদায় করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

মুক্তিযুদ্ধের সম্মুখ সমরের স্থান সংরক্ষণে উদ্যোগের ঘোষণা: মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

Update Time : 03:49:19 pm, Friday, 31 July 2026