
মুক্তিযুদ্ধের সম্মুখ সমরের স্থানগুলো সংরক্ষণে স্মৃতিস্তম্ভ বা স্থাপনা নির্মাণ এবং সেগুলো নথিভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। শুক্রবার (৩১ জুলাই) মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার ফুলহার এলাকায় ধরলেশ্বরী নদীর তীরবর্তী মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত একটি স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সৈয়দপুরে এরকম তিনটি সম্মুখ সমরের স্থান রয়েছে। এর মধ্যে একটি আজ পরিদর্শন করলাম। পরবর্তীতে মন্ত্রণালয় থেকে এসব স্থানের পূর্ণাঙ্গ ইতিহাস লিপিবদ্ধ করা এবং স্মৃতিগুলো সংরক্ষণ করা যায় কিনা সে বিষয়ে সম্ভাব্যতা যাচাই করে উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ নামক রাষ্ট্রের যাত্রা শুরু হয়েছিল মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। পরবর্তীতে নানা আন্দোলন-সংগ্রাম, এমনকি ২০২৪ সালের রক্তাক্ত গণঅভ্যুত্থানও হয়েছে যেগুলো মুক্তিযুদ্ধের মূল আদর্শকে ঘিরেই পরিচালিত।
এ সময় উপস্থিত ছিলেন সিরাজদীখান উপজেলা নির্বাহী কর্মকর্তা রূম্পা ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার আনিছুর রহমান, সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদ্দীনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী মধুপুর জামিয়া হালিমিয়া মাদ্রাসায় পীর সাহেব আব্দুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সেখানে আসরের নামাজ আদায় করেন।
সম্পাদক ও প্রকাশক:ইমতিয়াজ উদ্দিন বাবুল
ই-মেইল:bikrampurerchokh@gmail.com
মোবাইল:01715521154
শাহাবুদ্দিন প্লাজা(২য় তালা),নিমতলা
সিরাজদিখান, মুন্সিগঞ্জ
All rights reserved © 2025