Dhaka 1:25 am, Sunday, 12 July 2026
[gtranslate]

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে টোল আদায় ৪ কোটি ৮০ লাখ টাকার বেশি

  • Reporter Name
  • Update Time : 08:15:11 am, Tuesday, 26 May 2026
  • 236 Time View

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে টোল আদায় ৪ কোটি ৮০ লাখ টাকার বেশি

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

গত ২৪ ঘণ্টায় পদ্মা সেতু দিয়ে মোট ৪৪ হাজার ৮টি যানবাহন চলাচল করেছে। এ সময়ে টোল আদায় হয়েছে ৪ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৩৫০ টাকা।
পদ্মা সেতু সাইট অফিস সূত্রে জানা যায়, রোববার (২৫ মে ২০২৬) রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মাওয়া প্রান্ত দিয়ে ২৮ হাজার ৪১৫টি যানবাহন চলাচল করে। এ প্রান্তে টোল আদায় হয়েছে ২ কোটি ৬৪ লাখ ২১ হাজার টাকা।

অন্যদিকে, জাজিরা প্রান্ত দিয়ে ১৫ হাজার ৫৯৩টি যানবাহন পারাপার হয়। এ প্রান্তে টোল আদায় হয়েছে ২ কোটি ১৫ লাখ ৯৪ হাজার ৩৫০ টাকা।
পদ্মা সেতু সাইট অফিসের নির্বাহী কৌশলী আবু সায়াদ জানান, ঈদকে সামনে রেখে যানবাহনের চাপ ধীরে ধীরে বাড়ছে। তবে সেতুতে যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি আরও জানান, যাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সেতুর উভয় প্রান্তে সার্বক্ষণিক মনিটরিং জোরদার করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে টোল আদায় ৪ কোটি ৮০ লাখ টাকার বেশি

Update Time : 08:15:11 am, Tuesday, 26 May 2026