Title :
fa fa-square সিরাজদীখানে গাজাসহ ফের মাদকসম্রাজ্ঞী আটক  fa fa-square সিরাজদীখানে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার fa fa-square সিরাজদিখানে ছিনতাইকারীর কবলে  বৃদ্ধা মহিলা,দুই কান ছিড়ে দুল নেওয়ার চেষ্টা fa fa-square সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র সংগ্রহ করলেন সিরাজদিখানের জান্নাতুল ফেরদৌস লাকি fa fa-square মুন্সীগঞ্জে সরকারের প্রস্তাবিত হাসপাতালের স্থান নিয়ে দুই এমপির টানাপোড়েন fa fa-square মুন্সীগঞ্জে লাইসেন্স ছাড়া ‘মর্ডান গ্রিন সিটি’র রিসোর্ট-রেস্তোরাঁ পরিচালনা: মোবাইল কোর্টে দের লাখ টাকা জরিমানা fa fa-square সিরাজদিখানে সরাকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেট্রোল বিক্রর দায়ে অর্থদন্ড প্রদান করা হয় fa fa-square মুন্সীগঞ্জে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে মধ্যরাতের অভিযান, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান গ্রেফতার fa fa-square ইতালিতে মুন্সিগঞ্জ-বিক্রমপুর সমিতির আহ্বায়ক কমিটি গঠন fa fa-square সিরাজদিখানে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ১ জন গ্রেফতার

মুন্সীগঞ্জের তিন আসনে ২৩ প্রার্থীর মনোনয়ন দাখিল

  • Reporter Name
  • Update Time : 04:35:52 am, Tuesday, 30 December 2025
  • 175 Time View

স্টাফ রিপোর্টারঃ

জেলার তিনটি সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ছিল সোমবার। মুন্সীগঞ্জের তিন আসনে রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে মোট ২৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ সময় পর্যন্ত জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার সৈয়দা নূরমহল আশরাফীর স্বাক্ষরিত তালিকায় এই তথ্য উঠে এসেছে।

তিন আসনের মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী মনোনয়ন দিয়েছেন মুন্সীগঞ্জ-৩ (সদর ও গজারিয়া) আসনে এখানে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিয়েছেন।

অন্যদিকে মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর ও সিরাজদিখান) এবং মুন্সীগঞ্জ-২ (লৌহজং ও টংগিবাড়ী) এই দুই আসনে মনোনয়ন জমা পড়েছে ৭ জন করে।

এবারের মনোনয়ন দাখিলে একটি উল্লেখযোগ্য দিক হলো স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি নেতাদের অংশগ্রহণ। জেলার তিন আসনের মধ্যে দুইটিতে মোট ৩ জন স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন, যাদের সবাই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

মুন্সীগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ মমিন আলী।

অন্যদিকে মুন্সীগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন। তবে মুন্সীগঞ্জ-২ আসনে কোনো স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি।

মুন্সীগঞ্জ-৩ (সদর ও গজারিয়া):

এই আসনে মনোনয়ন জমা দেওয়া প্রার্থীরা হলেন বিএনপির মো. কামরুজ্জামান (রতন), কমিউনিস্ট পার্টির শেখ মোহাম্মদ কামাল হোসেন, খেলাফত মজলিসের হাজী আব্বাস কাজী ও নূর হোসেন নূরানী, স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সুমন দেওয়ান, বাংলাদেশ লেবার পার্টির আনিস মোল্লা, জাতীয় পার্টির মো. আরিফুজ্জামান (দিদার) এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শেখ মো. শিমুল।

মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর ও সিরাজদিখান):

এখানে মনোনয়ন জমা দিয়েছেন বিএনপির শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, স্বতন্ত্র হিসেবে মোহাম্মদ মমিন আলী ও মীর সরফত আলী সপু, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আতিকুর রহমান, জামায়াতে ইসলামীর এ কে এম ফখরুদ্দিন রাজি, কমিউনিস্ট পার্টির আব্দুর রহমান এবং বিপ্লব বাংলাদেশের রোকেয়া আক্তার ইনসানিয়াত।

মুন্সীগঞ্জ-২ (লৌহজং ও টঙ্গীবাড়ি):

এই আসনে মনোনয়ন জমা দিয়েছেন বিএনপির আব্দুস সালাম আজাদ, জাতীয় নাগরিক পার্টির মাজেদুল ইসলাম, জাতীয় পার্টির মো. নোমান মিয়া, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের আশিক মাহমুদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের কে. এম. বিল্লাল, জামায়াতে ইসলামীর এ বি এম ফজলুল করিম এবং খেলাফত মজলিসের মো. আমিনুল ইসলাম।

নির্বাচনী তফসিল অনুযায়ী, আগামীকাল ৩০ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। যাচাই-বাছাইয়ে কোনো প্রার্থীর মনোনয়ন বাতিল হলে তারা ৩ থেকে ৬ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। এরপর ৭ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ৮ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে শুরু হবে প্রার্থীদের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা। সব প্রস্তুতি সম্পন্ন হলে আগামী ১২ ফেব্রুয়ারি সারা দেশের মতো মুন্সীগঞ্জেও একযোগে অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সিরাজদীখানে গাজাসহ ফের মাদকসম্রাজ্ঞী আটক 

মুন্সীগঞ্জের তিন আসনে ২৩ প্রার্থীর মনোনয়ন দাখিল

Update Time : 04:35:52 am, Tuesday, 30 December 2025