Title :
fa fa-square সিরাজদীখানে গাজাসহ ফের মাদকসম্রাজ্ঞী আটক  fa fa-square সিরাজদীখানে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার fa fa-square সিরাজদিখানে ছিনতাইকারীর কবলে  বৃদ্ধা মহিলা,দুই কান ছিড়ে দুল নেওয়ার চেষ্টা fa fa-square সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র সংগ্রহ করলেন সিরাজদিখানের জান্নাতুল ফেরদৌস লাকি fa fa-square মুন্সীগঞ্জে সরকারের প্রস্তাবিত হাসপাতালের স্থান নিয়ে দুই এমপির টানাপোড়েন fa fa-square মুন্সীগঞ্জে লাইসেন্স ছাড়া ‘মর্ডান গ্রিন সিটি’র রিসোর্ট-রেস্তোরাঁ পরিচালনা: মোবাইল কোর্টে দের লাখ টাকা জরিমানা fa fa-square সিরাজদিখানে সরাকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেট্রোল বিক্রর দায়ে অর্থদন্ড প্রদান করা হয় fa fa-square মুন্সীগঞ্জে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে মধ্যরাতের অভিযান, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান গ্রেফতার fa fa-square ইতালিতে মুন্সিগঞ্জ-বিক্রমপুর সমিতির আহ্বায়ক কমিটি গঠন fa fa-square সিরাজদিখানে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ১ জন গ্রেফতার
পার্শ্ববর্তী দেশের ইন্ধনে সন্ত্রাসীরা পূজাকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে

 

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাইরের ইন্ধনে পুজাকে অস্থিতিশীল করার চেষ্টা করেছিলো। দুর্গাপূজা ও বিজু উৎসব যেনো ভালো ভাবে না হতে পারে সেজন্য পার্শ্ববর্তী দেশের সহযোগিতায় সন্ত্রাসীরা চেষ্টা করেছে।
বুধবার সন্ধ্যায় মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা এলাকার সার্বজনীন দুর্গা মন্দিরে দুর্গাপূজা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এবার প্রথমদিকে ধর্ষনের ঘটনা দিয়ে পূজাকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে একটি মহল। তবে দুষ্কৃতকারীরা সফল হতে পারেনি। তারা বারবার চেষ্টা করেছে। এবার সারা বাংলাদেশে ভালো ভাবে পুজা হয়েছে সকলের সহযোগিতায়। পূজায় নিরাপত্তার জন্য সব পর্যায়ের আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন ছিলো।’
এসময় শান্তিপূর্ণ পরিবেশে উৎসবমুখর পূজা সম্পন্ন হওয়ায় সকলকে ধন্যবাদ জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে সেখানে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার, সিরাজদিখান সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ইব্রাহিম, সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন কুমার দাস, সাধারণ সম্পাদক জ্ঞানদীপ কুমার ঘোষ প্রমুখ।