
জুলাই মাসের আন্দোলনের সময় একাধিক মামলার পলাতক আসামি, মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার শেখরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শেখ আমজাদ হোসাইনকে ঢাকায় গ্রেপ্তার করেছে ডিবি।
সোমবার রাত ১টার দিকে রাজধানীর হোটেল সোনারগাঁ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার ৭ দিনের রিমান্ড চেয়ে মুন্সীগঞ্জ আদালতে পাঠালে বিজ্ঞ আদালত ১ দিনের রিমান্ড মঞ্জর করেন ।
গ্রেপ্তার শেখ আমজাদ হোসাইন মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলা বিএনপির সভাপতি এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহ’র ছোট ভাই।
রাজধানীর মিরপুর জোনের ডিসি মাকসুদুল রহমান জানান, বৈষম্যবিরোধী সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় আল মুসলিম গ্রুপের পরিচালক ও আওয়ামী লীগ নেতা শেখ মোহাম্মদ আমজাদ হোসাইনের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় মামলা রয়েছে।
সিরাজদীখান থানার ওসি আবু বক্কর সিদ্দিক জানান, শেখ আমজাদ হোসাইনের বিরুদ্ধে ৫ আগস্ট সিরাজদীখান থানা ভাঙচুরের মামলা দায়ের করা হয়েছে। এছাড়া, মুন্সীগঞ্জ শহরে ৪ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় তিন দিনমজুর নিহত হন। এ ঘটনায়ও আমজাদ হোসাইন জড়িত বলে অভিযোগ রয়েছে। মঙ্গলবার ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠালে বিজ্ঞ আদালত ১ দিনের রিমান্ড মঞ্জর করেন ।
Reporter Name 









