
মুন্সীগঞ্জের সিরাজদীখানে অবৈধভাবে বালু উত্তোলন ও জমি ভরাটের কারণে ৬টি ড্রেজার মেশিন বিকল করে দেওয়া হয়েছে। এসময় আনুমানিক ১০ কিলোমিটার দীর্ঘ পাইপলাইন অপসারণ ও বিনষ্ট করছে ভ্রাম্যমান আদালত । গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার রশুনিয়া, ইছাপুরা ও বয়রাগাদি ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম বারী।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম বারী বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী অবৈধ ড্রেজার ও জমি ভরাট প্রতিরোধে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে চলবে। জনস্বার্থে প্রশাসনের এই অভিযান আরও জোরদার করা হবে।
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি 









