Dhaka 5:14 pm, Wednesday, 9 September 2026
[gtranslate]
Title :
fa fa-square ঝিকুট ফাউন্ডেশন এসএসসি জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধনা সম্পন্ন fa fa-square মির্জা ফখরুল ও রিজভীর জন্য শ্রীনগরে মিলাদ ও দোয়া fa fa-square সিরাজদিখানে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী, র‍্যালি-আলোচনায় ঐক্যের আহ্বান fa fa-square সিরাজদিখানে পুকুরে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু fa fa-square সিরাজদিখানে মামলা তুলে নিতে হুমকি, বাড়িঘর ভাঙচুর: আতঙ্কে পরিবার fa fa-square সিরাজদিখানে বিদ্যালয়ের পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার fa fa-square সিরাজদিখানে ভিমরুলের কামড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু fa fa-square মুক্তিযুদ্ধের সম্মুখ সমরের স্থান সংরক্ষণে উদ্যোগের ঘোষণা: মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন fa fa-square সিরাজদিখানে ৫টি গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী আটক fa fa-square সিরাজদিখানে পৃথক স্থান থেকে দুই মরদেহ উদ্ধার

সুহিলপুরে ঈদের শুভেচ্ছা বিনিময়ে চেয়ারম্যান প্রার্থী রোকন উদ্দিন

  • Reporter Name
  • Update Time : 02:43:22 am, Wednesday, 2 April 2025
  • 1258 Time View

ব্রাহ্মণবা‌ড়িয়ার সদর উপ‌জেলার সুহিলপুর ইউনিয়নের জনসাধারণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ৩ নং সুহিলপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ রোকন উদ্দিন।

ঈদের প্রথম দিন সকাল থেকে শুরু করে দিনব্যাপী ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও বাজারে ঘুরে জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শুভেচ্ছা ও ভালোবাসা ভাগাভাগি করেন এবং তাদের সুখ-দুঃখের খোঁজখবর নেন। এ সময় তিনি জনগণের নানা সমস্যা ও চাওয়া-পাওয়ার কথা শোনেন এবং ভবিষ্যতে উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার আশ্বাস দেন।

মোহাম্মদ রোকন উদ্দিন ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার প্রচার সম্পাদক এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতির দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি সমাজসেবা ও মানবকল্যাণমূলক কাজে যুক্ত রয়েছেন।
ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি বলেন, ‘ঈদ শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা নিয়ে আসে। আমি সবসময় মানুষের পাশে থাকতে চাই। ইউনিয়নের জনগণ যদি আমাকে সেবা করার সুযোগ দেন, তাহলে ইনশাআল্লাহ আমি সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবো। ইউনিয়নের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতে অগ্রগতি সাধনের জন্য আমি সর্বদা সচেষ্ট থাকবো।’
এ সময় ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। তারা সকলেই উন্মুক্ত হৃদয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করেন এবং সুহিলপুর ইউনিয়নের সার্বিক উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

ব্রাহ্মণবা‌ড়িয়া পোস্ট/সোহাইল আহ‌মেদ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ঝিকুট ফাউন্ডেশন এসএসসি জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধনা সম্পন্ন

সুহিলপুরে ঈদের শুভেচ্ছা বিনিময়ে চেয়ারম্যান প্রার্থী রোকন উদ্দিন

Update Time : 02:43:22 am, Wednesday, 2 April 2025