শিবিরের আয়োজনে হাফেজে কুরআন সংবর্ধনা

  • Reporter Name
  • Update Time : 11:32:15 pm, Wednesday, 19 March 2025
  • 721 Time View

অনলাইন ডেস্ক: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরিশাল মহানগরের আয়োজনে নগরীর বিভিন্ন মাদ্রাসার ১১৫ জন নবীন হাফেজদের “হাফেজে কুরআন সংবর্ধনা” প্রদান করা হয়েছে। বুধবার দিবাগত রাতে জামায়াত বরিশাল মহানগর মিডিয়া সেল সূত্রে জানা গেছে, জেলা মডেল মসজিদের হলরুমে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রশিবিরের বরিশাল মহানগর সভাপতি রিয়াজুল ইসলাম।প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় ছাত্র কল্যাণ সম্পাদক হাফেজ ডা. রেজওয়ানুল ইসলাম বলেছেন, দ্বীন প্রতিষ্ঠায় হাফেজদের অবদান অতুলনীয়, মক্কায় রাসুল (সা.) যখন কুরআনের দাওয়াতি কাজ করেছেন তখন কুরআনের আকৃষ্টে মানুষ ছুটে আসতেন।

কাফেররা দিনের বেলায় কোরআনের বিপক্ষে অবস্থান নিয়ে রাতে গোপনে এসে কুরআন তেলাওয়াত শুনতেন। ব্যক্তিগত জীবনের সবচেয়ে বড় পাওয়া হাফেজ হওয়া, কুরআনের জন্য মানুষ হাফেজদের সম্মান করেন। দ্বীন প্রতিষ্ঠার ক্ষেত্রে হাফেজরা অগ্রসর হলে বাংলাদেশ একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্রে পরিণত হবে। মহানগর মাদ্রাসা সম্পাদক হাফেজ মহিবুল্লাহ আরাফাতের সঞ্চালনায় সংবর্ধনা সভায় বিশেষ অতিথি ছিলেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক হারুন অর রশিদ রাফি।

প্রধান আলোচক ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক ও বরিশাল মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী হাফেজ মাওলানা আতিকুল্লাহ।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি নেয়ামুল হাসান নাঈম, সাবেক জেলা সভাপতি হাফেজ আব্দুল আলিম, মহানগরের অর্থ সম্পাদক আব্দুর রহমান, প্রচার ও মিডিয়া সম্পাদক রাশেদুল হাসান সহ অন্যান্যরা। অনুষ্ঠানে নবীন হাফেজদের ফুল, ক্রেস্ট ও সম্মাননা স্মারক দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া পোস্ট/সোহাইল আহমেদ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শিবিরের আয়োজনে হাফেজে কুরআন সংবর্ধনা

Update Time : 11:32:15 pm, Wednesday, 19 March 2025