Dhaka 4:46 am, Friday, 6 November 2026
[gtranslate]
Title :
fa fa-square সিরাজদিখানে অসামাজিক কার্যকলাপের অভিযোগে নারীসহ ৪ জন গ্রেফতার fa fa-square সিরাজদিখানে মাদকবিরোধী অভিযানে ২৫০ গ্রাম গাঁজা সহ দু’জন গ্রেফতার fa fa-square সিরাজদিখানে ইছাপুরা ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত fa fa-square মানবকণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী জমকালো আয়োজনে মুন্সিগঞ্জে উদযাপন fa fa-square ঝিকুট ফাউন্ডেশন এসএসসি জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধনা সম্পন্ন fa fa-square মির্জা ফখরুল ও রিজভীর জন্য শ্রীনগরে মিলাদ ও দোয়া fa fa-square সিরাজদিখানে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী, র‍্যালি-আলোচনায় ঐক্যের আহ্বান fa fa-square সিরাজদিখানে পুকুরে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু fa fa-square সিরাজদিখানে মামলা তুলে নিতে হুমকি, বাড়িঘর ভাঙচুর: আতঙ্কে পরিবার fa fa-square সিরাজদিখানে বিদ্যালয়ের পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নাটোরের নলডাঙ্গায় মাছ চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত

  • Reporter Name
  • Update Time : 11:29:20 am, Monday, 20 January 2025
  • 821 Time View

নিজস্ব প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গায় মাছ চোর সন্দেহে গণপিটুনিতে আঃ মান্নান(৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
উপজেলার কাসোবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আঃ মান্নান নলডাঙ্গা উপজেলার বড়সিংগা এলাকার মৃত আইনুদ্দিনের ছেলে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত ১২ টার দিকে উপজেলার মোমিনপুর এলাকায় চোরের উপস্থিতি টের পেয়ে এলাকাবাসী মসজিদের মাইকে ঘোষণা দিলে চোরের দল সেখান থেকে পালিয়ে যায়। পরে রাত পৌনে ১ টার দিকে একই উপজেলার কাসোবাড়িয়া রামসার কাজীপুর এলাকায় জনৈক জাহিদ হোসেন ও আফজাল হোসেনের নিজকৃত পুকুরে জাল ফেলে মাছ চুরির সময় গ্রামবাসী তাদের ধাওয়া করে। এ সময় চোরের দলের সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও আঃ মান্নান নামে এক চোর কে ধরে ফেলেন ও গণপিটুনি দেন গ্রাম বাসিরা। এতে মান্নান গুরুতর অসুস্থ হয়ে পরে। এ অবস্থায় পুকুর মালিক আফজাল ও জাহিদ কে খবর দিলে তারা এসে চোর আঃ মান্নান কে স্থানীয় ইউপি মেম্বার জহিরুল ইসলামের হেফাজতে দেন। পরে ইউপি সদস্য আঃ মান্নান কে অসুস্থ অবস্থায় তার স্বজনদের কাছে হস্তান্তর করলে রাতেই তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২০ জানুয়ারি) সকালে তার মৃত্যু হয়। পরে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পুলিশ জানায়, গণপিটুনিতে নিহতের বিষয়ে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সিরাজদিখানে অসামাজিক কার্যকলাপের অভিযোগে নারীসহ ৪ জন গ্রেফতার

নাটোরের নলডাঙ্গায় মাছ চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত

Update Time : 11:29:20 am, Monday, 20 January 2025