Dhaka 3:40 am, Thursday, 5 November 2026
[gtranslate]
Title :
fa fa-square সিরাজদিখানে অসামাজিক কার্যকলাপের অভিযোগে নারীসহ ৪ জন গ্রেফতার fa fa-square সিরাজদিখানে মাদকবিরোধী অভিযানে ২৫০ গ্রাম গাঁজা সহ দু’জন গ্রেফতার fa fa-square সিরাজদিখানে ইছাপুরা ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত fa fa-square মানবকণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী জমকালো আয়োজনে মুন্সিগঞ্জে উদযাপন fa fa-square ঝিকুট ফাউন্ডেশন এসএসসি জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধনা সম্পন্ন fa fa-square মির্জা ফখরুল ও রিজভীর জন্য শ্রীনগরে মিলাদ ও দোয়া fa fa-square সিরাজদিখানে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী, র‍্যালি-আলোচনায় ঐক্যের আহ্বান fa fa-square সিরাজদিখানে পুকুরে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু fa fa-square সিরাজদিখানে মামলা তুলে নিতে হুমকি, বাড়িঘর ভাঙচুর: আতঙ্কে পরিবার fa fa-square সিরাজদিখানে বিদ্যালয়ের পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নাটোরে বাড়িঘর ভাংচুর মামলা থেকে খালাস পেলেন বিএনপি নেতা -দুলু সহ ৬৮ জন

  • Reporter Name
  • Update Time : 06:01:11 pm, Wednesday, 15 January 2025
  • 837 Time View

আজকের নলডাঙ্গা প্রতিবেদনঃ নাটোরে বাড়িঘরে ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় ৭ বছরের সাজা থেকে খালাস পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী এ্যাডঃ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। একই সঙ্গে এ মামলা থেকে অব্যহতি পেয়েছেন আরো ৬৭ জন নেতাকর্মী।
বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক এ এফ এম মারুফ চৌধুরী এ রায় ঘোষনা করেন। এসময় আদালতে রুহুল কুদ্দুস তালুকদার দুলু উপস্থিত না থাকলেও অন্যরা উপস্থিতি ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবী শরিফুল হক মুক্তা।
শরিফুল হক মুক্তা জানান, ২০০৪ সালের ৬ ফেব্রুয়ারী নাটোরের নলডাঙ্গা উপজেলার রামশার কাজীপুর গ্রামে রুহুল কুদ্দুস তালুকদার দুলুর ভাতিজা সাব্বির আহম্মেদ গামাকে হত্যার জেরে ৭ ফেব্রুয়ারী ঐ গ্রামের আওয়ামীলীগ নেতাকর্মীদের ১৮ টি বাড়িঘরে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় আওয়ামীলীগ নেতা আসাদুজ্জামান আসাদ বাদী হয়ে একটি মামলা দায়ের করলে ২০০৭ সালের ২৬ জুলাই দুলু সহ ৬৮ জনকে ৩টি ধারায় সাত বছরের কারাদণ্ড দেন তৎকালীন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক। এই সাজার বিরুদ্ধে আপীল করা হলে দীর্ঘ শুনানি শেষে আজ(১৫ জানুয়ারি) ২০২৫ বিচারক এ রায় দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সিরাজদিখানে অসামাজিক কার্যকলাপের অভিযোগে নারীসহ ৪ জন গ্রেফতার

নাটোরে বাড়িঘর ভাংচুর মামলা থেকে খালাস পেলেন বিএনপি নেতা -দুলু সহ ৬৮ জন

Update Time : 06:01:11 pm, Wednesday, 15 January 2025