Title :
fa fa-square সিরাজদীখানে গাজাসহ ফের মাদকসম্রাজ্ঞী আটক  fa fa-square সিরাজদীখানে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার fa fa-square সিরাজদিখানে ছিনতাইকারীর কবলে  বৃদ্ধা মহিলা,দুই কান ছিড়ে দুল নেওয়ার চেষ্টা fa fa-square সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র সংগ্রহ করলেন সিরাজদিখানের জান্নাতুল ফেরদৌস লাকি fa fa-square মুন্সীগঞ্জে সরকারের প্রস্তাবিত হাসপাতালের স্থান নিয়ে দুই এমপির টানাপোড়েন fa fa-square মুন্সীগঞ্জে লাইসেন্স ছাড়া ‘মর্ডান গ্রিন সিটি’র রিসোর্ট-রেস্তোরাঁ পরিচালনা: মোবাইল কোর্টে দের লাখ টাকা জরিমানা fa fa-square সিরাজদিখানে সরাকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেট্রোল বিক্রর দায়ে অর্থদন্ড প্রদান করা হয় fa fa-square মুন্সীগঞ্জে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে মধ্যরাতের অভিযান, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান গ্রেফতার fa fa-square ইতালিতে মুন্সিগঞ্জ-বিক্রমপুর সমিতির আহ্বায়ক কমিটি গঠন fa fa-square সিরাজদিখানে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ১ জন গ্রেফতার

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল -শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে আহত ১০

  • Reporter Name
  • Update Time : 09:10:25 pm, Thursday, 24 October 2024
  • 341 Time View
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রধান দুটি ফটকে ছাত্রদলের লাগানো ব্যানার ছিড়ে ফেলাকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। মধ্যরাতে সংঘর্ষে বিশ্ববিদ্যালয় রণক্ষেত্রে পরিণত হয়।
বৃহস্পতিবার (২৫ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই সংঘর্ষ শুরু হয়। রাত আড়াইটা পর্যন্ত বিক্ষিপ্তভাবে সংঘর্ষ চলে। খবর পেয়ে শাহপরাণ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এলেও উত্তপ্ত অবস্থা বিরাজ করছে ক্যাম্পাসে।
সিলেট ‍কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোজাম্মেল হক বলেন, ‘যতুটুকু শুনেছি ক্যাম্পাসের দুটি ফটকে ব্যানার লাগায় ছাত্রদলের নেতাকর্মীরা। কে বা কারা সেই ব্যানার ছিড়ে ফেলে। এ নিয়ে সংঘর্ষের সূত্রপাত। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।’
জানা গেছে, কৃষি গুচ্ছ ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রদল ক্যাম্পাসের প্রধান দুই ফটকে তাদের দলীয় ব্যানার টানায়। কিন্তু কে বা কারা সেই ব্যানার ছিঁড়ে ফেললে এ থেকে কথা কাটাকাটি এবং সংঘর্ষের সূত্রপাত ঘটে। এদিকে এ ঘটনায় শিক্ষার্থীরা প্রক্টরের পদত্যাগ চেয়ে ক্যাম্পাসের দ্বিতীয় গেটের সামনে সড়কে অবস্থান নেয়।
এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানার ওসি মনির হোসেনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
ক্যাম্পাস সূত্র জানায়, শুক্রবার (২৫ অক্টোবর) সকাল ১০টা থেকে সিলেট সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষিগুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবারের পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের ৯টি কেন্দ্রে প্রায় ৪ হাজার ২১০ জন পরীক্ষার্থীর আসনের ব্যবস্থা করা হয়েছে।
সুত্র: বাংলা ট্রিবিউন
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সিরাজদীখানে গাজাসহ ফের মাদকসম্রাজ্ঞী আটক 

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল -শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে আহত ১০

Update Time : 09:10:25 pm, Thursday, 24 October 2024