Dhaka 4:19 pm, Thursday, 17 September 2026
[gtranslate]
Title :
fa fa-square মানবকণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী জমকালো আয়োজনে মুন্সিগঞ্জে উদযাপন fa fa-square ঝিকুট ফাউন্ডেশন এসএসসি জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধনা সম্পন্ন fa fa-square মির্জা ফখরুল ও রিজভীর জন্য শ্রীনগরে মিলাদ ও দোয়া fa fa-square সিরাজদিখানে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী, র‍্যালি-আলোচনায় ঐক্যের আহ্বান fa fa-square সিরাজদিখানে পুকুরে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু fa fa-square সিরাজদিখানে মামলা তুলে নিতে হুমকি, বাড়িঘর ভাঙচুর: আতঙ্কে পরিবার fa fa-square সিরাজদিখানে বিদ্যালয়ের পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার fa fa-square সিরাজদিখানে ভিমরুলের কামড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু fa fa-square মুক্তিযুদ্ধের সম্মুখ সমরের স্থান সংরক্ষণে উদ্যোগের ঘোষণা: মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন fa fa-square সিরাজদিখানে ৫টি গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী আটক

সিরাজদিখানে পানিতে ডুবে শিশুর মৃত্যু

Oplus_131072

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বাড়ির পাশে ডোবায় পড়ে আয়াতুল খান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১২ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের দক্ষিণ খিদিরপুর গ্রামে এ ঘটনা ঘটে। আয়াতুল দক্ষিণ খিদিরপুর গ্রামের বাসিন্দা জাহিদ খানের একমাত্র ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, আয়াতুল সকালের দিকে সবার অজান্তে বাড়ি থেকে প্রায় ৩০ মিটার দূরে তার নানীকে খুঁজতে গিয়ে একটি ডোবায় পড়ে যায়। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে পানিতে আয়াতুলের মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পান।

একই এলাকার বাসিন্দা আয়াতুলের নানা মো. জনবলি বলেন, “আমার নাতিকে সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে চিপাখাল নামক স্থানে আয়াতুলের মরদেহ ভাসমান অবস্থায় পাওয়া যায়। প্রথমে ভেবেছিলাম এটি খেলনার পুতুল। পরে আমার মেয়ে জান্নাত আক্তার কাছে গিয়ে দেখে সেটা তার শিশু ছেলে আয়াতুলের মরদেহ। সঙ্গে সঙ্গে আমরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই, কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামসেদ ফরিদী বলেন, “তিন বছর বয়সী একটি শিশুকে তার পরিবার আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে নিশ্চিত করেন যে শিশুটি এখানে আনার পূর্বেই মৃত্যুবরণ করেছে। পরবর্তীতে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করে আমরা নিশ্চিত হই যে শিশুটির মৃত্যু পানিতে ডুবে যাওয়ার ফলে হয়েছে। পরবর্তীতে শিশুটির মরদেহ পরিবারকে হস্তান্তর করা হয়।”

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, “তিন বছর বয়সী একটি শিশু পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে এমন খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠাই। পুলিশ সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। প্রাথমিক তদন্তে এটি একটি দুঃখজনক দুর্ঘটনা হিসেবে প্রতীয়মান হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় আমরা গভীর শোক প্রকাশ করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মানবকণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী জমকালো আয়োজনে মুন্সিগঞ্জে উদযাপন

সিরাজদিখানে পানিতে ডুবে শিশুর মৃত্যু

Update Time : 08:33:26 am, Monday, 12 May 2025