Dhaka 7:03 am, Monday, 3 August 2026
[gtranslate]
Title :
fa fa-square সিরাজদিখানে বিদ্যালয়ের পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার fa fa-square সিরাজদিখানে ভিমরুলের কামড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু fa fa-square মুক্তিযুদ্ধের সম্মুখ সমরের স্থান সংরক্ষণে উদ্যোগের ঘোষণা: মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন fa fa-square সিরাজদিখানে ৫টি গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী আটক fa fa-square সিরাজদিখানে পৃথক স্থান থেকে দুই মরদেহ উদ্ধার fa fa-square বিক্রমপুর আদর্শ কলেজে ডিগ্রি ৩য় বর্ষের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত fa fa-square সিরাজদিখান জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন fa fa-square বিক্রমপুর আদর্শ কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত fa fa-square সিরাজদিখানে  নিখোঁজের ৪দিন পর নদীতে ভেসে উঠল বৃদ্ধের লাশ fa fa-square

সিরাজদীখানে চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন, অল্পের জন্য প্রাণে রক্ষা পেলো ৪ জন

  • Reporter Name
  • Update Time : 02:46:17 pm, Monday, 19 January 2026
  • 513 Time View

সিরাজদীখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি :

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে হঠাৎ অগ্নিকাণ্ডে চলন্ত একটি অ্যাম্বুলেন্স সম্পূর্ণ পুড়ে গেছে। তবে দ্রুত পদক্ষেপ নেওয়ায় রোগীসহ চারজন অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন।

সোমবার (১৯ জানুয়ারি ) দুপুর ৩টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সিরাজদীখান উপজেলার কুচিয়ামোড়া ওভার ব্রিজের ওপর মাওয়ামুখী একটি সাদা রঙের অ্যাম্বুলেন্সে হঠাৎ আগুন ধরে গিয়ে দুর্ঘটনা ঘটে।

অ্যাম্বুলেন্সটি রোগী নিয়ে মাগুরার উদ্দেশে যাচ্ছিল। এ ঘটনায় প্রায় ৪০ মিনিট এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

আগুন লাগার সঙ্গে সঙ্গে চালকের উপস্থিত বুদ্ধি ও যাত্রীদের সচেতনতায় রোগীসহ মোট চারজন দ্রুত গাড়ি থেকে নেমে যান। ফলে বড় ধরনের প্রাণহানির ঘটনা এড়ানো সম্ভব হয়।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, সংবাদ পাওয়ার পর সিরাজদীখান ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,অ্যাম্বুলেন্সটির গ্যাস লাইনের ত্রুটির কারণেই আগুনের সূত্রপাত হতে পারে।

হাসাড়া হাইওয়ে থানার ওসি এটি এম মাহমুদুল ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, অল্পের জন্য চারজন প্রাণে রক্ষা পেয়েছে। কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ ছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সিরাজদীখানে চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন, অল্পের জন্য প্রাণে রক্ষা পেলো ৪ জন

Update Time : 02:46:17 pm, Monday, 19 January 2026