Dhaka 7:47 pm, Saturday, 19 September 2026
[gtranslate]
Title :
fa fa-square মানবকণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী জমকালো আয়োজনে মুন্সিগঞ্জে উদযাপন fa fa-square ঝিকুট ফাউন্ডেশন এসএসসি জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধনা সম্পন্ন fa fa-square মির্জা ফখরুল ও রিজভীর জন্য শ্রীনগরে মিলাদ ও দোয়া fa fa-square সিরাজদিখানে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী, র‍্যালি-আলোচনায় ঐক্যের আহ্বান fa fa-square সিরাজদিখানে পুকুরে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু fa fa-square সিরাজদিখানে মামলা তুলে নিতে হুমকি, বাড়িঘর ভাঙচুর: আতঙ্কে পরিবার fa fa-square সিরাজদিখানে বিদ্যালয়ের পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার fa fa-square সিরাজদিখানে ভিমরুলের কামড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু fa fa-square মুক্তিযুদ্ধের সম্মুখ সমরের স্থান সংরক্ষণে উদ্যোগের ঘোষণা: মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন fa fa-square সিরাজদিখানে ৫টি গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী আটক

সিরাজদিখানে প্রতিবন্ধকতাকে জয় করে এইচএসসিতেও আলীনুরের সাফল্যে

জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী, কিন্তু মনোবল ও মেধায় অদম্য এক তরুণ আলী নুর ইসলাম।  ২০২৩ সালে সৈয়দপুর আব্দুর রহমান স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় উপজেলা পর্যায়ে সেরা ফলাফল অর্জনের পর এবার এইচএসসি পরীক্ষাতেও পেয়েছেন জিপিএ-৫ (এ প্লাস)। তার এই অর্জনে এলাকায় বইছে অভিনন্দনের ঢল।
মুন্সিগঞ্জের সিরাজদিখানের বিক্রমপুর আদর্শ কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী আলীনুর ইসলাম। দুই পা না থাকা সত্তেব প্রতিদিন হুইলচেয়ারে করে কলেজে যেতেন। প্রতিবন্ধকতাকে কখনো দুর্বলতা মনে করেননি তিনি। বরং তা হয়ে উঠেছে তার অনুপ্রেরণার উৎস। জিপিএ-৫ (এ প্লাস)পেয়ে অবাক করে দিয়েছেন সবাইকে ।
উপজেলার রাজানগর ইউনিয়নের ফুলহার গ্রামের বাসিন্দা আলীনুর ইসলাম। ছোটবেলায় বাবা আফতাব খান মারা যান। জন্মগতভাবেই তার দুটি পা অচল। হুইলচেয়ারে বসে পড়ালেখার হাতেখড়ি। অদম্য ইচ্ছাশক্তি আর মায়ের সহযোগিতায় জেলা প্রশাসক হওয়ার স্বপ্ন তার। এজন্য সবার সহযোগিতা চেয়েছে আলীনুর ইসলাম।

বিক্রম আদর্শ কলেজের অধ্যক্ষ মো.ওয়াহিদুর রহমান খান জানান, ‘তার প্রতিষ্ঠান থেকে এ বছর ১৫৬ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাশ করে ১২৩ জন। কলেজ থেকে ৩ জন এপ্লাস পেয়েছে । তার মধ্যে  আলীনুর ইসলাম এ বছর মানবিক বিভাগ থেকে এপ্লাস পেয়েছে । আমরা তার সাফল্যে গর্বিত।’
মা নুরুন নাহার বলেন, ‘ছেলের ফলাফলে আমি অনেক খুশী।  ছোটবেলা থেকেই পড়ালেখায় মনোযোগী। অনেক কষ্টের মাঝেও সে কখনো হাল ছাড়েনি। আজ তার এ প্লাস পাওয়া দেখে মনে হচ্ছে, আমার সব কষ্ট সফল হয়েছে।ওর জন্য সবার কাছে দোয়া চাই, যেনো সে তার  স্বপ্নের জায়গায় পৌঁছাতে পারে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার বলেন, ‘প্রতিবন্ধীতা কোনো বাধা নয়, আলীনুর প্রমাণ  করেছে। এই সাফল্য অন্য অনেক প্রতিবন্ধী শিক্ষার্থীকে নতুন করে স্বপ্ন দেখাবে। তার এই অর্জন সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মানবকণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী জমকালো আয়োজনে মুন্সিগঞ্জে উদযাপন

সিরাজদিখানে প্রতিবন্ধকতাকে জয় করে এইচএসসিতেও আলীনুরের সাফল্যে

Update Time : 03:49:29 am, Saturday, 18 October 2025