Dhaka 7:47 pm, Friday, 18 September 2026
[gtranslate]
Title :
fa fa-square মানবকণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী জমকালো আয়োজনে মুন্সিগঞ্জে উদযাপন fa fa-square ঝিকুট ফাউন্ডেশন এসএসসি জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধনা সম্পন্ন fa fa-square মির্জা ফখরুল ও রিজভীর জন্য শ্রীনগরে মিলাদ ও দোয়া fa fa-square সিরাজদিখানে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী, র‍্যালি-আলোচনায় ঐক্যের আহ্বান fa fa-square সিরাজদিখানে পুকুরে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু fa fa-square সিরাজদিখানে মামলা তুলে নিতে হুমকি, বাড়িঘর ভাঙচুর: আতঙ্কে পরিবার fa fa-square সিরাজদিখানে বিদ্যালয়ের পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার fa fa-square সিরাজদিখানে ভিমরুলের কামড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু fa fa-square মুক্তিযুদ্ধের সম্মুখ সমরের স্থান সংরক্ষণে উদ্যোগের ঘোষণা: মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন fa fa-square সিরাজদিখানে ৫টি গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী আটক

নলডাঙ্গায় মোটরসাইকেল দূর্ঘটনায় প্রাণ গেল ২ শিক্ষার্থীর-আহত ১

  • Reporter Name
  • Update Time : 06:14:44 pm, Sunday, 26 January 2025
  • 726 Time View

স্টাফ রিপোর্টারঃ নাটোরের নলডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল পাকা বিল্ডিং ঘরের সাথে ধাক্কা লেগে সান(১৬) ও সাফা(১৪) নামের দুই স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। এই দূর্ঘটনায় অষ্টম শ্রেণির অপর এক ছাত্র সিয়াম(১৪) গুরুতর আহত হয়েছে। ২৬ জানুয়ারি রোববার সন্ধ্যা সোয়া ৭ টার দিকে নলডাঙ্গা উপজেলার ৫ নং বিপ্রবেল ঘড়িয়া ইউনিয়নের দিয়ার কাজীপুর চৌধুরী পাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত সান দিয়ার কাজীপুর এলাকার ঠান্ডু তালুকদার এর ছেলে এবং সাফা একই এলাকার রফিকুল ইসলাম এর ছেলে। এছাড়া আহত অপরজন সিয়াম ওই এলাকার সেলিম হোসেনের ছেলে। তারা তিনজনই বাসুদেবপুর শ্রীশচন্দ্র বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ের ছাত্র।

নলডাঙ্গা থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, তিন কিশোর সান, সিয়াম এবং সাফা মোটরসাইকেল যোগে কাঠুয়াগাড়ী এলাকা থেকে তাদের বাড়ি দিয়ার কাজীপুর গ্রামে আসছিল। পথে চৌধুরী পাড়া পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাকে পাশের একটি পাকা বিল্ডিং ঘরের  সাথে ধাক্কা খায়। এসময় তিনজনই গুরুতর আহত হয়। খবর পেয়ে নলডাঙ্গা ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল তাদের গুরুতর আহত অবস্থায় নাটোর আধুনিক সদর হাসপাতালে এনে ভর্তি করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক সানকে মৃত ঘোষনা করেন। সেখান থেকে গুরুতর আহত সিয়াম ও সাফাকে প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাজশাহী নেওয়ার পথে সাফা নামের শিক্ষার্থীর মৃত্যু হয় এবং সিয়াম আশংকাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। এই দূর্ঘটনায় তিন পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মানবকণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী জমকালো আয়োজনে মুন্সিগঞ্জে উদযাপন

নলডাঙ্গায় মোটরসাইকেল দূর্ঘটনায় প্রাণ গেল ২ শিক্ষার্থীর-আহত ১

Update Time : 06:14:44 pm, Sunday, 26 January 2025