Dhaka 6:58 pm, Thursday, 17 September 2026
[gtranslate]
Title :
fa fa-square মানবকণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী জমকালো আয়োজনে মুন্সিগঞ্জে উদযাপন fa fa-square ঝিকুট ফাউন্ডেশন এসএসসি জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধনা সম্পন্ন fa fa-square মির্জা ফখরুল ও রিজভীর জন্য শ্রীনগরে মিলাদ ও দোয়া fa fa-square সিরাজদিখানে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী, র‍্যালি-আলোচনায় ঐক্যের আহ্বান fa fa-square সিরাজদিখানে পুকুরে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু fa fa-square সিরাজদিখানে মামলা তুলে নিতে হুমকি, বাড়িঘর ভাঙচুর: আতঙ্কে পরিবার fa fa-square সিরাজদিখানে বিদ্যালয়ের পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার fa fa-square সিরাজদিখানে ভিমরুলের কামড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু fa fa-square মুক্তিযুদ্ধের সম্মুখ সমরের স্থান সংরক্ষণে উদ্যোগের ঘোষণা: মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন fa fa-square সিরাজদিখানে ৫টি গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী আটক

জামায়াতের রাজনীতি হলো ধান্দাবাজি আর ভাউতাবাজি: মীর সরফত আলী সপু

জামায়াতের রাজনীতি ধান্দাবাজি ও ভাউতাবাজির ওপর নির্ভরশীল বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। সোমবার (২০ অক্টোবর) দুপুর ১২টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইমামগঞ্জ বাজারে উপজেলা তাঁতীদল আয়োজিত বিএনপি ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কার বিষয়ক কর্মশালা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

মীর সরফত আলী সপু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জামায়াতকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাদের দুইজনকে মন্ত্রিসভায় বসিয়েছিলেন। অথচ আজ তারা তা অস্বীকার করছে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূ মন্তব্য করছে। তাদের কাজই হলো ভাউতাবাজি।

সিরাজদিখান উপজেলা তাঁতীদলের আহ্বায়ক শাহ্ আলম হাওলাদারের সভাপতিত্ব ও তাঁতীদলের সদস্য সচিব মোঃ সজিব হোসেনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা তাঁতীদলের সভাপতি আশরাফ হোসেন বাবু ও জেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক মোঃ আশরাফ উদ্দিন গাজী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা, সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন খান খোকন, শ্রীনগর উপজেলা মহিলা দলের সদস্য সচিব কামরুন্নাহার চৌধুরী অনু, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স নাদিম, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদ, উপজেলা বিএনপির সভাপতি সাফকাত হোসাইন রকিসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মানবকণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী জমকালো আয়োজনে মুন্সিগঞ্জে উদযাপন

জামায়াতের রাজনীতি হলো ধান্দাবাজি আর ভাউতাবাজি: মীর সরফত আলী সপু

Update Time : 01:59:52 pm, Monday, 20 October 2025