
- সিরাজদিখানে ব্যাটারি চালিত অটোর নিচে চাপা পড়ে ছয় বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের রশুনিয়া-ধামালিয়া সড়কের মনিপাড়া কমিউনিটি ক্লিনিকের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম রাকেশ সে মনিপাড়া গ্রামের বৈখণ্ড ঋষির ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাকেশ হঠাৎ রাস্তা পার হতে গেলে রশুনিয়া বাজারগামী ব্যাটারি চালিত একটি অটোর নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহেদ আল মামুন জানান, এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সিরাজদীখান(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ 









