Title :
fa fa-square সিরাজদীখানে গাজাসহ ফের মাদকসম্রাজ্ঞী আটক  fa fa-square সিরাজদীখানে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার fa fa-square সিরাজদিখানে ছিনতাইকারীর কবলে  বৃদ্ধা মহিলা,দুই কান ছিড়ে দুল নেওয়ার চেষ্টা fa fa-square সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র সংগ্রহ করলেন সিরাজদিখানের জান্নাতুল ফেরদৌস লাকি fa fa-square মুন্সীগঞ্জে সরকারের প্রস্তাবিত হাসপাতালের স্থান নিয়ে দুই এমপির টানাপোড়েন fa fa-square মুন্সীগঞ্জে লাইসেন্স ছাড়া ‘মর্ডান গ্রিন সিটি’র রিসোর্ট-রেস্তোরাঁ পরিচালনা: মোবাইল কোর্টে দের লাখ টাকা জরিমানা fa fa-square সিরাজদিখানে সরাকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেট্রোল বিক্রর দায়ে অর্থদন্ড প্রদান করা হয় fa fa-square মুন্সীগঞ্জে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে মধ্যরাতের অভিযান, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান গ্রেফতার fa fa-square ইতালিতে মুন্সিগঞ্জ-বিক্রমপুর সমিতির আহ্বায়ক কমিটি গঠন fa fa-square সিরাজদিখানে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ১ জন গ্রেফতার

সিরাজদিখানে বাবার ওপর হামলার বিচার দাবিতে ছেলের  সংবাদ সম্মেলন

  • Reporter Name
  • Update Time : 12:38:23 pm, Tuesday, 17 June 2025
  • 749 Time View

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বাড়ির সীমানা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক বৃদ্ধের ওপর  হামলার ঘটনায়  বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীর ছেলে মো. হোসেন মিয়া।

মঙ্গলবার (১৭ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বয়রাগাদী ইউনিয়নের উত্তর গোবরদী গ্রামে নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে মো. হোসেন মিয়া অভিযোগ করে বলেন, “আমরা প্রায় ৫০ বছর ধরে আমাদের ক্রয়কৃত  জমি চাষাবাদ করে আসছি।

গত ১১ জুন সকাল সাড়ে ৮টার দিকে আমার বাবা মো. তারা মিয়া শেখ (৭৩) জমিতে আবাদ করতে গেলে পূর্বপরিকল্পিতভাবে বয়রাগাদী ইউনিয়নের সাবেক সংরক্ষিত নারী সদস্য মোছা. সাবিনা আক্তার, মো. আল আমিন, মো. হালিম, হাছিনা বেগম ও মোছা. শাহানুর বেগম দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়।হামলায় আমার বাবা গুরুতর আহত হয়, পাঁজরের দুটি হাড় ভেঙে যায়। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এই ঘটনায় আমি বাদি হয়ে সিরাজদিখান থানায় একটি মামলা করি, এই মামলা করার কারণে তারা বিভিন্নভাবে আমাকে হুমকি-ধমকি দিচ্ছে।

সংবাদ সম্মেলনে হোসেন মিয়া আরও অভিযোগ করে বলেন, বয়রাগাদী ইউনিয়নের সাবেক সংরক্ষিত নারী সদস্য সাবিনা আক্তার বিগত ১৬ বছর ধরে ক্ষমতাসীন দলের পরিচয় ব্যবহার করে এলাকায় নানাভাবে মানুষকে অত্যাচার করে আসছেন। আজও তার সেই দৌরাত্ম্য থামেনি। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সিরাজদীখানে গাজাসহ ফের মাদকসম্রাজ্ঞী আটক 

সিরাজদিখানে বাবার ওপর হামলার বিচার দাবিতে ছেলের  সংবাদ সম্মেলন

Update Time : 12:38:23 pm, Tuesday, 17 June 2025